মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

মিয়ানমার সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
মিয়ানমান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আহত মো. সালমান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের উখিয়া সীমান্তসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৬৪ বিজিবির অধীনস্থ উখিয়া সীমান্তের কাটাপাহার পোস্টসংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক সালমান গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা। সে কি কারণে মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিল তা জানা যায়নি।

এর আগে গত রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘুমধুম সীমান্তের শূন্যরেখা এলাকায় ওই মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিক নিহত হন।

বিজিবি জানায়, কাঠ সংগ্রহের জন্য সীমান্ত অতিক্রম করার সময় তারা স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়েন। নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের লেঠাইয়া চাকমা (৪১), অংক্যামং চাকমা (৫০) ও চিংক্যা অং চাকমা (৪০)।

সীমান্তের সূত্র ও বিজিবির তথ্যমতে, গত দেড় বছরে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষে পা হারিয়েছেন ও গুরুত্বর আহত হয়ে পঙ্গু হয়েছেন। এ ছাড়া প্রাণ গেছে অন্তত চারজনের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad