কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে: ফায়ার সার্ভিস

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে সময় লাগবে: ফায়ার সার্ভিস
জ্বলছে কড়াইল বস্তি। ছবি: শামীম উস সালেহীন/টাইমস
Advertisement
Advertisement

ঢাকার কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আরও এক থেকে দুই ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তীব্র আগুনে জ্বলছিল বস্তির বড় এলাকা। যে আগুনের সূত্রপাত বিকাল ৫টা ১৯ মিনিটে। অর্থাৎ এরই মধ্যে সাড়ে চার ঘণ্টা সময় পেরিয়েছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণেই আনতে পারেনি ফায়ার সার্ভিস।

সবশেষ খবর অনুযায়ী, ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

এ অবস্থায় রাতে ঘটনাস্থলেই সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেন্টেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা আগুন কনফাইন্ড করার চেষ্টা করছি। পূর্ব ও উত্তর দিকের শিখা কমে গেলে  এরপর আগুনের সোর্স খুঁজে বের করব। তারপর নিয়ন্ত্রণ করব।’

আরও পড়ুন

আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে ভালো খবর দিতে পারবেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের পাশাপাশি বস্তিবাসীও আগুন নিয়ন্ত্রণের কাজে সাহায্য করার চেষ্টা করছেন। ছবি: শামীম উস সালেহীন/টাইমস

আগুন নিয়ন্ত্রণে কোনো প্রতিবন্ধকতার মুখে পড়ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যেখানে আগুন লেগেছে সে পর্যন্ত পানির পাইপ পৌঁছতে বিশাল এলাকা জুড়ে লাইন জোড়া দিতে হচ্ছে। কোথাও জোড়া খুলে যাচ্ছে, কোথাও প্রচণ্ড ভিড় সরিয়ে কাজ করতে হচ্ছে।

কেন এত সময় লাগছে, পানির সংকট আছে কিনা; এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘চারদিকে পানি। কিন্তু যেখানে আগুন জ্বলছে সেখানে পৌঁছতে সময় লাগছে। শুরুতেই আমরা দ্রুত পৌঁছতে পারিনি। প্রথম ইউনিটটিরই ঘটনাস্থলে পৌঁছতে ৩৫ মিনিটের বেশি সময় লেগেছে।  ভিড় এবং যানজটের কারণে আমাদের বড় গাড়িগুলো তো কাছেই আসতে পারিনি।’

আগুন তৃতীয় স্তরে পৌঁছার পর প্রথম ইউনিটটি পৌঁছে জানিয়ে তিনি বলেন, ‘সে কারণেই নিয়ন্ত্রণে সময় লাগছে। আমরা শক্তি বাড়িয়েছি। আশা করছি এক-থেকে দুই ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনার।’

এর আগে বিকাল ৫টা ১৯ মিনিটে মহাখালী-গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লাগে। প্রায় ৯০ একর এলাকাজুড়ে অবস্থিত এই বস্তিতে অন্তত ৮০ হাজার মানুষের বাস।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad