সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে ডুবে সুস্মিতা দেবনাথ (৭) ও রিয়া দাশ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়া দাশ নামাজগড় গ্রামের প্রয়াত উত্তম দাশের মেয়ে এবং সুস্মিতা দেবনাথ একই এলাকার রাম প্রসাদ দেবনাথের মেয়ে। তারা দুজনেই নামাজগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত রিয়া দাশের কাকা সুদর্শন দাশ জানান, রিয়ার মা ভারতী দাশ দুপুরে রিয়া ও সুস্মিতাকে নিয়ে প্রতিবেশী আনন্দ চক্রবর্তীর পুকুরে গোসলের উদ্দেশে বের হয়। তিনি শিশু দুজনকে পুকুরপাড়ে রেখে বাড়িতে কাপড় আনতে যান।

কিছুক্ষণ পর সেখানে ফিরে এসে তিনি রিয়া ও সুস্মিতাকে দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে স্থানীয়দের সাহায্যে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad