কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 
ফাইল ছবি
Advertisement
Advertisement

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ নভেম্বর এবং শেষ হবে ১৭ ডিসেম্বর।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়াও থাকছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম সাত এবং আলাদাভাবে জিপিএ তিন থাকতে হবে।

আরও পড়ুন

‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মানবিক শাখায় মোট জিপিএ ছয়, বিজ্ঞান শাখায় ছয় দশমিক ৫০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ছয় থাকতে হবে।

‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ ছয় এবং বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ছয় দশমিক ৫০ ও ছয় থাকতে হবে।

এছাড়া, ‘ও’ লেভেলে ৫টি এবং ‘এ’ লেভেলে ন্যূনতম দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ গ্রেড প্রাপ্ত হতে হবে।

পাশাপাশি সব ইউনিটের আবেদনকারীকে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ) তিন থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের অনলাইন আবেদনপত্রে অপশন সিলেক্ট করতে হবে।

কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী বছরের ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad