খুলনায় ছিনতাইকারীদের কোপে পুলিশ সদস্য আহত

খুলনায় ছিনতাইকারীদের কোপে পুলিশ সদস্য আহত
পুলিশ পরিদর্শক শাহ আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

খুলনার কলেজিয়েট গার্লস স্কুলের সামনে তিন ছিনতাইকারীর চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশ পরিদর্শক শাহ আলম।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খুলনা সদর থানা পুলিশ এর তথ্য দিয়ে জানায়, খুলনা জেলার এ-সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম জেলার রূপসা থানায় বিশেষ অভিযান শেষে রিকশা করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন।

তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ধারালো চাপাতি দিয়ে তার দু’হাতের কব্জির ওপরে কুপিয়ে জখম করে। পরে সদর ও সোনাডাঙ্গা থানার মোবাইল গাড়ির সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শুক্রবার ভোরে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad