সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সুযোগ করে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
আগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বিচ্ছিন্নভাবে নানা কার্যক্রম পরিচালিত হলেও এবার চলমান উদ্যোগে শিক্ষা, খেলাধুলা, বিনোদন ও মেধার মূল্যায়ন যুক্ত করে নতুনত্ব আনা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় শুরু হওয়া এ শিক্ষাকার্যক্রমটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
কাজী জিয়া উদ্দিন বাসিতের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার কার্যক্রমটির নতুন পর্ব শুরু হয়। এর মাধ্যমে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়মিত শিক্ষার পাশাপাশি তাদের স্বাভাবিক মানসিক বিকাশের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা বলছেন, সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এর আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কাজ করলেও শুধু শিক্ষা দেওয়ার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে তাদের খেলাধুলা, বিনোদন এবং মেধার বিকাশকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে শিশুদের জন্য একটি আনন্দময় ও স্বাভাবিক পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।
কার্যক্রমের আওতায় শিশুদের প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি পড়াশোনার পরিবেশকে আনন্দঘন ও উৎসবমুখর করতে তাদের মধ্যে খেলাধুলার সামগ্রীও বিতরণ করা হয়েছে। ফলে পড়াশোনার পাশাপাশি শিশুরা খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাচ্ছে।
এ বিষয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘ছিন্নমূল শিশুদের অপরাধমূলক কর্মাকাণ্ডে যেন কেউ ঠেলে দিতে না পারে এবং স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্য ন্যূনতম শিক্ষার আলো তাদের মধ্যে থাকা বাঞ্ছনীয়।’
তিনি বলেন, ‘এ ছাড়া শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও বিনোদনেও তাদেরকে আকৃষ্ট করতে তাদের নিজেদের পাশাপাশি দেশও উপকৃত হবে। সেই জায়গা থেকে আমাদের নতুন উদ্যোগ।


