বিইউপিতে প্রথম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

বিইউপিতে প্রথম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
দুইদিন ব্যাপী '১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন'এর শেষ দিন উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (এফএসএসএস) শেষ হলো ‘প্রথম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’।

বুধবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এই সম্মেলন শেষ হয়।

‘নতুন বিশ্বব্যবস্থার প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় ও গবেষণাভিত্তিক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেপালের প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের সালমা মালিক এবং সুইডেনের গ্রেগ সিমন্স। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক ও সংশ্লিষ্ট গবেষকরা সম্মেলনে অংশ নেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা, কৌশলগত সংলাপ এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

দুই দিনব্যাপী এই সম্মেলনে শিক্ষাবিষয়ক একাধিক অধিবেশন, প্যানেল আলোচনা এবং গবেষণাপত্র উপস্থাপন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad