ঝিনাইদহের মহেশপুরে চায়ের দোকানে প্রাইভেট কার ঢুকে গিয়ে দোকানি ইব্রাহীম হোসেন (৭০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার রাতে উপজেলার শিশুতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই দোকানি মারা যান। নিহত ইব্রাহীম হোসেন উপজেলার রাখালভোগা গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- রাখালভোগা গ্রামের বাবলু মন্ডল, ফতেপুর গ্রামের শহিদুল ইসলাম খুদে ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন। স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে মহেশপুরগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় দোকানিসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ইব্রাহীম…
Author: টাইমস রিপোর্ট
যশোরের মণিরামপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজগঞ্জ বাজার এলাকার একটি বেসরকারি ঋণদান সংস্থার শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান (৩৫), তার স্ত্রী নীলা খাতুন ও শ্যালক একটি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক সাকিবুর রহমান নিশান (২৩)। নিহতদের প্রতিবেশী হেলাল উদ্দিন বলেন, মিজানুর রহমান স্ট্রোক করে গত একমাস ধরে অসুস্থ হয়ে যশোরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন স্ত্রী নীলা ও শ্যালক নিশান। পথে ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি…
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা রাতভর অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। সন্ধ্যার পর থেকে সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, শাহবাগ মোড়ের চারদিকে রয়েছেন বিক্ষোভকারীরা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। তবে আশপাশের কয়েকটি সড়কে সীমিত আকারে যান চলাচল করছে। সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদির বিচার নিশ্চিত না…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার হিসেবে নিবন্ধনের জন্য আবেদনের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধনের (এনআইডি) মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, যে কেউ যেকোনো সময় ভোটার হতে পারেন। তবে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে। তারেক রহমান কোন আসন থেকে ভোটার হবেন, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক আবেদন বা চিঠি না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। নির্বাচন কমিশন সব তথ্য পেলে জনসম্মুখে প্রকাশ করবে। এদিকে, পৃথক…
ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে বলেন, ওই ভবনের ষষ্ঠ তলার ছাদে আলাদা নির্মানাধীন স্থাপনায় আগুন লাগে। সেখানে জায়নামাজ, টুপি ও পাঞ্জাবির গোডাউন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। এর আগে, বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ছয়টি ও পরে আরও তিনটিসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার তিনশ ফিটে আয়োজিত সংবর্ধনা সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএনসিসি কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, বৃহস্পতিবার রাতেই সভাস্থল বর্জ্য অপসারণ করার নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সেই অনুযায়ী, শুক্রবার ভোর থেকে সমাবেশস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকে করে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়।…
ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার বিকাল ৫টা ২৮ মিনিটে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই বিকাল ৫টা ৩৩ মিনিটে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আট তলা ভবনটির ছাদের ওপরে থাকা পাঞ্জাবি, টুপির গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ অনুমোদন দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। একই সঙ্গে সংগঠন দুটি দ্রুত এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশের দাবি জানিয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। অধ্যাদেশটির অনুমোদন জনস্বাস্থ্য সুরক্ষায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলেও উল্লেখ করা হয়েছে। সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দ্রুতই অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করতে হবে। এটি যত দেরি হবে, তামাক কোম্পানির হস্তক্ষেপের সুযোগ ততই বাড়বে। সংশোধনী ঘিরে কোম্পানিগুলোর ব্যাপক হস্তক্ষেপের নজির এর আগেই…
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) শুরু হয়েছে ‘বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস-২০২৫’ (বিএএনএমইউএন)। শুক্রবার থেকে তিন দিনব্যাপী ‘জাস্ট এনার্জি ট্রানজিশন’ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম বলেন, ‘বিএএনএমইউএন তরুণদের বাস্তব কূটনীতির জটিলতা বোঝার সুযোগ তৈরি করে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শুধু প্রযুক্তি বা অর্থের কথা বললে হবে না, এর প্রভাব মানুষের জীবনে কীভাবে পড়ছে সেটিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।’ তিনি আরও বলেন, ‘ন্যায্য রূপান্তর মানে শুধু জীবাশ্ম জ্বালানি ছেড়ে নবায়ণযোগ্য শক্তিতে যাওয়া নয়, এর সঙ্গে মানুষের জীবন, সমতা ও যৌথ দায়িত্বের বিষয়ও জড়িত।’ বিশ্ব জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরে…
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সুবাতাস বইছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। আর সেই স্বপ্নের মূল কেন্দ্রে রয়েছেন তারেক রহমান। শুক্রবার ঢাকা শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দলটির মহাসচিব। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। এই প্রত্যাবর্তনের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন এসেছে এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সুবাতাস বইতে শুরু করেছে।’…

