ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ৮২৬ ছাড়িয়েছে

ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ৮২৬ ছাড়িয়েছে
ফাইল ছবি
Advertisement
Advertisement

[live_update time=”রাত ৯.৫৫” title=”লেবাননে মৃতের সংখ্যা ৮২৬ ছাড়িয়েছে”]

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে মৃতের সংখ্যা ৮২৬ ছাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে দেশজুড়ে ইসরায়েলি হামলায় এসব প্রাণ ঝরেছে। এসব হামলায় আহত হয়েছেন ২ হাজার ৯ জন। এসব হামলা ক্রমাগত আরও তীব্র হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, এসব হামলায় অন্তত ৬৫ জন নারী এবং ১০৬ জন শিশু ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে। বুর্জ কালাউইয়া’র একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ধ্বংসাবশেষ থেকে দুজন নিখোঁজ উদ্ধারকর্মীর মরদেহ উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসক ও প্যারামেডিক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

সংঘাতের মধ্যে নিরাপত্তা হুমকি বা সরাসরি হামলার কারণে পাঁচটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য হয়েছে। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, উদ্ধারকারীরা এখন বোমার আঘাতে বিধ্বস্ত এলাকা এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে অনুসন্ধান চালিয়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

[/live_update]

[live_update time=”রাত ৯.৩৫” title=”আবেদন প্রত্যাহার করলেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ইরানের ফুটবলাররা”]

অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ইরানের নারী জাতীয় ফুটবল দলের তিন সদস্য তাদের আবেদন প্রত্যাহার করেছেন। তারা ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, দলের দুই খেলোয়াড় এবং লজিস্টিকস স্টাফের একজন সদস্য তাদের সিদ্ধান্ত বদলে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে এএফপি ওমেন’স এশিয়ান কাপ চলায় অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ইরানের দলের কয়েকজন সদস্য আশ্রয় প্রার্থনা করেছিলেন।

ঘটনাটি নিয়ে বিতর্ক শুরু হয় যখন কিছু খেলোয়াড় একটি ম্যাচের আগে ইরানের জাতীয় সংগীত গাইতে প্রথমে অস্বীকৃতি জানান। পরে কয়েকজন খেলোয়াড়কে অস্ট্রেলিয়া মানবিক ভিসা দেয়, কারণ তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে দেশে ফিরলে তারা নির্যাতনের মুখে পড়তে পারেন।

[/live_update]

[live_update time=”রাত ৯.০৫” title=”হরমুজ প্রণালি উপকূলে ভয়াবহ বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের”]

হরমুজ প্রণালীর উপকূলীয় এলাকায় ‘ভয়াবহ বোমা হামলা চালানোর’ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করায় যেসব দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে—তাদের অনেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে যুদ্ধজাহাজ পাঠাবে। যেন প্রণালীটি খোলা ও নিরাপদ রাখা যায়।

ট্রাম্প আবারও ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার কথা পুনর্ব্যক্ত করেন। সঙ্গে স্বীকার করেন, গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের পক্ষে ড্রোন পাঠানো, মাইন বিস্ফোরণ করা বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সহজ।

তিনি বলেন, আশা করি চীন, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া ও যুক্তরাজ্যসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলো যুদ্ধজাহাজ পাঠাবে, যেন হরমুজ প্রণালি আর কারও জন্য হুমকির বিষয় হয়ে না দাঁড়ায়।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর উপকূলে ব্যাপক বোমা হামলা চালাবে এবং যেভাবেই হোক প্রণালীটি খুলে দেওয়া হবে।’

[/live_update]

[live_update time=”রাত ৮.৪০” title=”আবুধাবি ও দুবাই বন্দর এলাকা খালি করার আহ্বান ইরানের”]

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকার কাছ থেকে সরে যেতে বলেছে ইরান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরতদের ‘অবিলম্বে’ দুবাইয়ের জাবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরা বন্দর-এর আশপাশের এলাকা খালি করার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি জানায়, ‘এই এলাকাগুলো এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কারণ বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনী লুকিয়ে রয়েছে। তাই আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব স্থানে হামলা চালানো হতে পারে।’

সূত্র : আল জাজিরা

[/live_update]

[live_update time=”সন্ধ্যা ৭.২৫” title=”হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ যেতে দিল ইরান”]

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ভারতের পতাকাবাহী দুটি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে ভারতের মন্ত্রণালয়। সেগুলো ভারতের পশ্চিমাঞ্চলের বন্দরগুলোর দিকে যাচ্ছিল।

মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমান সিনহা দিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ ভোরে তারা নিরাপদে হরমুজ প্রণালি পার হয়েছে এবং এখন ভারতের দিকে রওনা করেছে।’

ইরানও জানিয়েছে ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে সীমিতভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি একথা জানান। তবে কতগুলো জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি তিনি।

মার্কিন-ইসরায়েল হামলার জেরে ইরান গুরুত্বপূর্ণ এই জলপথে নৌ চলাচল প্রায় বন্ধ করে দিয়েছে। তার মধ্যে ভারতীয় কিছু জাহাজকে এই পথ দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া একটি বিরল ব্যতিক্রম হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

[/live_update]

[live_update time=”বিকাল ৫.২৫” title=”লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আয়োজনে প্রস্তুত ফ্রান্স”]

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার আয়োজন করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি প্যারিসে লেবানন ও ইসরায়েলের মধ্যে আলোচনার আয়োজন করতে প্রস্তুত। শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট স্পিকারের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, তারা ‘ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায়’ আগ্রহ প্রকাশ করেছেন।

ইসরায়েলকে বড় আকারের সামরিক অভিযান ও চলমান হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি লেবাননের সশ্বস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সংঘাতের ‘বেপরোয়া উত্তেজনা’ প্রশমন করার আহ্বান জানান।

তিনি লিখেছেন, ‘ইসরায়েলের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে আলোচনা শুরু করা এবং যুদ্ধবিরতি টানা। নিজেদের সার্বভৌমত্ব নিয়ে লেবানন যেন তাদের অঙ্গীকার পূরণ করতে পারে, সেই সুযোগ দিতে হবে এবং একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।’

[/live_update]

আরও পড়ুন

[live_update time=”দুপুর ২.৪০” title=”ইরানের কুর্দিস্তানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১১২”]

ইরানের কুর্দিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত অন্তত ১১২ জন নিহত হয়েছেন। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

কুর্দিস্তান প্রাদেশিক জরুরি বিভাগের প্রধান বলেন, কুর্দিস্তানে ইরানপন্থীদের ওপর হামলায় অন্তত ৯৬৯ জন আহত হয়েছেন। তিনি জানান, আহতদের মধ্যে বর্তমানে ২৭ জন প্রদেশের বিভিন্ন সাধারণ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া আরও পাঁচজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ধসে পড়া ঘরবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো উদ্ধার কাজ চালাচ্ছে স্বেচ্ছাসেবক ও জরুরি সহায়তা কর্মীরা।

[/live_update]

[live_update time=”দুপুর ১.৪৩” title=”ইরানের আবাসিক ভবনে হামলায় একই পরিবারের ৬ জন নিহত”]

ইরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশুও রয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইলাম প্রদেশের আইভান শহরের একটি বসতবাড়িতে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই এক পরিবারের সবাই প্রাণ হারান।

স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামলার ফলে ভবনটির একটি অংশ ধসে পড়েছে। হামলার পর উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।

[/live_update]

[live_update time=”দুপুর ১.২২” title=”প্রতিবেশী দেশে হামলা থেকে ইরানকে বিরত থাকার আহ্বান হামাসের”]

প্রতিবেশী দেশগুলোকে হামলার লক্ষ্যবস্তু না করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস।  একই সঙ্গে গোষ্ঠীটি বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে।

হামাসের বিবৃতির বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক নীতি ও আইনের আলোকে সব ধরনের উপায়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া জানানো ইরানের অধিকার। তবে এই প্রতিক্রিয়ার ক্ষেত্রে যেন প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা না হয়, সে বিষয়ে তেহরানকে খেয়াল রাখতে হবে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর আগ্রাসন বন্ধ করতে আঞ্চলিক সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে হামাস বলেছে, পারস্পরিক ভ্রাতৃত্ব ও ঐক্যের সম্পর্ক অটুট রাখতে হলে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে হলে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকানো এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি।

[/live_update]

[live_update time=”সকাল ১০.৫১” title=”সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ৫টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত”]

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমানবাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের একটি হামলায় এই বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলাটি ঠিক কখন হয়েছিল, সে বিষয়ে প্রতিবেদনে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের ওপর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”সকাল ১০.৪৫” title=”ভিডিও পোস্ট করায় আরব আমিরাতে গ্রেপ্তার ১০”]

সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার প্রকৃত ও ভুয়া ভিডিও পোস্ট করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির পাবলিক প্রসিকিউটর এ নির্দেশ দেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওগুলোর মধ্যে ছিল আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন এবং ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিছু ভিডিওতে ভুয়া বিস্ফোরণ, অগ্নিকাণ্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দৃশ্য দেখানো হয়েছে।

পাবলিক প্রসিকিউটরের মতে, এসব ভিডিও প্রকৃত হোক বা কৃত্রিম–এগুলো প্রকাশ করলে বিভ্রান্তি তৈরি হয় এবং জননিরাপত্তা বিঘ্নিত হয়। পাশাপাশি এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে এবং সরকারের প্রতি আস্থা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।

ওয়াম জানিয়েছে, ইচ্ছাকৃত প্রতারণা, জননিরাপত্তায় আঘাত, আতঙ্ক সৃষ্টি ও সামাজিক শান্তি বিঘ্নিত করার অভিযোগে অভিযুক্তদের ন্যূনতম এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম জরিমানার মুখে পড়তে হতে পারে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

[live_update time=”সকাল ১০.২৫” title=”ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা”]

ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। সেইসঙ্গে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলায় কয়েকটি মার্কিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, ইরাকি কর্মকর্তারা জানিয়েছেন- রাজধানী বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি হেলিকপ্টার অবতরণস্থল বা হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আল জাজিরা আরবি বিভাগের এক সংবাদদাতাও দূতাবাসের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখার কথা জানিয়েছেন। তবে হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কয়েকজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষয়ক্ষতির পেছনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দায়ী।

তবে হামলাটি ঠিক কবে ঘটেছে সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা মধ্যাঞ্চলীয় সামরিক কমান্ড এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া একটি যুদ্ধবিমানে আকাশে ভাসমান অবস্থায় জ্বালানি সরবরাহের সময় ইরানের হামলায় জ্বালানি পরিবাহী বিমানটি বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন মার্কিন সেনা ও ক্রু নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, নিহত ছয়জন ক্রু সদস্যের মধ্যে তিনজন তার অঙ্গরাজ্যের বাসিন্দা। তারা ওহাইও এয়ার ন্যাশনাল গার্ডের ১২১তম এয়ার রিফুয়েলিং উইং ইউনিটের সদস্য হিসেবে মোতায়েন ছিলেন। তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। গভর্নর তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই দুর্ঘটনার ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-তে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে অন্তত ১৩ জনে দাঁড়িয়েছে। এর আগে যুদ্ধে অংশ নিয়ে আরও সাতজন সেনাসদস্য নিহত হয়েছিলেন।

[/live_update]

[live_update time=”সকাল ৯.২৫” title=”ইরানের ‘মুকুটের রত্ন’ খার্গ দ্বীপে হামলার দাবি ট্রাম্পের”]

ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো খার্গ দ্বীপে বিমান হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানকে সতর্ক করতে এ যাত্রায় কেবল খার্গ দ্বীপের নিরাপত্তায় থাকা সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে। আপাতত দ্বীপটির গুরুত্বপূর্ণ তেল অবকাঠামোতে হামলা চালানো হয়নি।

তবে তিনি তেহরানকে সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালীর দিয়ে যুক্তরাষ্ট্র কিংবা মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে দ্বীপটির তেল স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

ট্রাম্প বলেন, ‘ইচ্ছা করলে দ্বীপটির তেল অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব ছিল, কিন্তু আপাতত সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।’

তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান।

বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপে হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। কারণ ইরানের তেল অর্থনীতির জন্য দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাম্প নিজেও দ্বীপটিকে ইরানের ‘মুকুটের রত্ন’ বলে উল্লেখ করেছেন।

পারস্য উপসাগরের উত্তর প্রান্তে, ইরানের বুশেহর শহরের কাছাকাছি অবস্থিত খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র। ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। এখানেই অপরিশোধিত তেল ট্যাংকারে তোলা হয়, যা পরে পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালী পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে- বিশেষ করে চীনের মতো বড় বাজারে রপ্তানি করা হয়।

প্রায় ২২ বর্গকিলোমিটার আয়তনের প্রবাল গঠনের এই দ্বীপটি ইরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে অনেক সময় ‘নিষিদ্ধ দ্বীপ’ হিসেবেও পরিচিত। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল বা প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে প্রতি বছর প্রায় ৯৫০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত ও রপ্তানির জন্য প্রস্তুত করা হয়।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র যদি সত্যিই দ্বীপটির সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে থাকে, তাহলে ভবিষ্যতে সেখানে মার্কিন বাহিনীর অভিযান চালানো বা দ্বীপটি দখল করার পথ তুলনামূলক সহজ হতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, যা দেশটির অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।

[/live_update]

[live_update time=”সকাল ৯.২৫” title=”লেবাননের ক্লিনিকে ইসরায়েলি বিমান হামলা”]

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের একটি ক্লিনিকে চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থিত বুর্জ কালাউইয়াহ হেলথকেয়ার সেন্টারে এই হামলা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, ওই স্বাস্থ্যকেন্দ্রে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও এটি কেবল প্রাথমিক হিসাব। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন নিখোঁজ থাকতে পারেন। উদ্ধারকারীরা তাদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক সময়ের একাধিক বিমান হামলার মতো এই হামলাটিও অত্যন্ত প্রাণঘাতী ছিল। শুধু দক্ষিণ লেবাননেই নয়, রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে।

লেবানন কর্তৃপক্ষের দাবি, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সক্রিয় হয়ে ওঠায় লেবাননের সঙ্গেও যুদ্ধ শুরু করে ইসরায়েল। সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে দেশজুড়ে এখন পর্যন্ত মোট ৭৭৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১০৩ জন শিশু রয়েছে। একই সময় আহত হয়েছেন এক হাজার ৯০০ জনেরও বেশি মানুষ।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সংঘাতের ফলে লেবাননে মানবিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের ওপর হামলার ঘটনা চিকিৎসা ব্যবস্থাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে তুলছে।

সূত্র: আল জাজিরা

[/live_update]

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad