বন্দর পাওয়ার প্লান্টে আগুন, নারায়ণগঞ্জে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়

বন্দর পাওয়ার প্লান্টে আগুন, নারায়ণগঞ্জে বিদ্যুৎ সরবরাহে বিপর্যয়
ফাইল ছবি।
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ পিবিসিবি পাওয়ার প্ল্যান্টের ট্রান্সফরমারে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনের জি-২ ট্রান্সফরমার পুরোপুরি পুড়ে গেছে।

এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিদ্যুৎ অফিসের লোকজন ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় ১৩২ ওয়াট ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি। আর সে কারণে। ঘটে বিদ্যুৎ বিপর্যয়।

শনিবার সকাল ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad