ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকার খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার বিকাল ৫টা ২৮ মিনিটে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই বিকাল ৫টা ৩৩ মিনিটে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আট তলা ভবনটির ছাদের ওপরে থাকা পাঞ্জাবি, টুপির গোডাউনে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


