তনু হত্যা: সাবেক সেনা সদস্য হাফিজুর আবার গ্রেপ্তার    

তনু হত্যা: সাবেক সেনা সদস্য হাফিজুর আবার গ্রেপ্তার    
ভুক্তভোগী সোহাগী জাহান তনু ও আসামি হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কুমিল্লার বহুল আলোচিত কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করা এবং একই আদেশে পুলিশের প্রতি হাফিজুরকে গ্রেপ্তারের নির্দেশ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পিবিআই জানিয়েছে, চেম্বার জজ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এবং হাফিজুরের পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত ২২ এপ্রিল তনু হত্যা মামলায় হাফিজুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে গত ৪ আগস্ট তিনি কারাগার থেকে মুক্তি পান।

২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাড়ি ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে ঝোপের মধ্যে তনুর মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

পরদিন তার বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad