টরন্টোতে ভাড়া আবাসনে বিনিয়োগের ঘোষণা মার্ক কার্নির

টরন্টোতে ভাড়া আবাসনে বিনিয়োগের ঘোষণা মার্ক কার্নির
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কানাডার ফেডারেল সরকার টরন্টোতে হাজার হাজার নতুন আবাসন নির্মাণে ২ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত বুধবার আবাসন ও অবকাঠামো মন্ত্রী গ্রেগর রবার্টসন এবং টরন্টোর মেয়র অলিভিয়া চাউকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

কার্নি জানান, এই অর্থ টরন্টোর ১৮টি আবাসন প্রকল্পে বিনিয়োগ করা হবে। এসব প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার ৬০০টির বেশি নতুন বাড়ি নির্মাণের আশা করা হচ্ছে, যার মধ্যে প্রায় দ্যুই হাজারটি হবে সাশ্রয়ী ও অতি সাশ্রয়ী আবাসন।

প্রকল্পগুলোর মধ্যে নয়টি শহরের মালিকানাধীন জমিতে নির্মিত হবে। এসব প্রকল্পে ৩১০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করা হবে এবং প্রায় এক হাজার ৮৮৫টি ভাড়ার ইউনিট তৈরি হবে, যার মধ্যে ৭৪০টি সাশ্রয়ী মূল্যের।

অন্য নয়টি প্রকল্পে কানাডিয়ান মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশনের (CMHC) অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশন লোন প্রোগ্রামের আওতায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করা হবে। এসব প্রকল্পে আরও তিন হাজার ৭২০টি ইউনিট নির্মাণের আশা করা হচ্ছে, যার মধ্যে এক হাজার ৭৯টি হবে সাশ্রয়ী মূল্যের।

আরও পড়ুন

কর্মকর্তারা জানান, চলতি বছরের শেষ নাগাদ চার হাজার ৫০০টির বেশি ইউনিটের নির্মাণকাজ শুরু হতে পারে এবং ২০৩১ সালের মার্চের মধ্যে প্রকল্পগুলোর উল্লেখযোগ্য অংশের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।

কার্নি বলেন, টরন্টোতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আবাসন নির্মাণ হয়নি এবং নির্মিত অনেক বাড়িই মানুষের সাধ্যের বাইরে ছিল। এ সংকট মোকাবিলায় দ্রুত ও বৃহৎ পরিসরে আবাসন নির্মাণের পাশাপাশি সরকার, বেসরকারি খাত ও অলাভজনক প্রতিষ্ঠানের অংশীদারত্ব জরুরি।

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ ফেডারেল সরকারের এই বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এর মাধ্যমে টরন্টোতে আরও সাশ্রয়ী আবাসন নির্মাণের সুযোগ তৈরি হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad