লাইনচ্যুত বুড়িমারী লোকাল ট্রেন, ৫ সদস্যের তদন্ত কমিটি 

লাইনচ্যুত বুড়িমারী লোকাল ট্রেন, ৫ সদস্যের তদন্ত কমিটি 
লাইনচ্যুত বগি অপসারণের কাজ চলছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রংপুর রেলওয়ে স্টেশন এলাকার তৃতীয় নম্বর লাইনে বুড়িমারী লোকাল ট্রেনের ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হওয়ার  ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শনিবার পৌনে ৪টায় রেলওয়ে স্টেশনে উদ্ধার কার্যক্রম তদারকিতে থাকা রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ধীমান ভৌমিক এ তথ্য জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ধীমান ভৌমিক। ছবি: টাইমস

তিনি বলেন, ‘দুপুর ১টায় আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দেড়টার মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করি। বেলা সাড়ে ৩টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে। ইঞ্জিনটি উদ্ধারে এখনো কাজ চলছে।’

 

রেললাইন সংস্কারের বিষয়ে জানতে চাইলে ধীমান ভৌমিক বলেন, ‘রেলওয়ের লাইন সংস্কার কাজ চলমান। এটা কেন সংস্কার হচ্ছে না, তা এই মুহুর্তে আমি বলতে পারবো না। তবে তদন্তে এই বিষয়টিও থাকবে। ড্রাইভারের গাফিলতি নাকি লাইনের সমস্যা নাকি অন্য কিছু তদন্ত প্রতিবেদন পাওয়ার পর, তা পরিষ্কার হবে।’

ছবি: টাইমস

এর আগে, শনিবার সকাল সাড়ে দশটায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী ৪৬১ লোকাল ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশনের তিন নম্বর ক্রোচিং পয়েন্টে পৌঁছালে ইঞ্জিন এবং একটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের চালক মুহূর্তেই ব্রেক করায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি। তবে, এ ঘটনায় রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে আন্ত:নগর দোলনচাপা, রামসাগর, বুড়িমারী কমিউটার, রমনা লোকাল, লালমনিরহাট কমিউটারসহ বিভিন্ন ট্রেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad