রাজবাড়ীতে দুইটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম। এর আগে, রোববার সন্ধ্যায় পৌর শহরের ৪নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়ার মো. ইমরান সরদার (২৮), মো. সিয়াম শেখ (২১), উত্তর ভবানীপুরের মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) এবং মেছোঘাটা এলাকার মো. ফিরোজ শেখ। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।…
Author: টাইমস রিপোর্ট
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এই আসনে তিনি জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটের প্রার্থী হচ্ছেন। সোমবার পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। সারজিস আলম পরে সাংবাদিকদের কাছে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে সঙ্গে নিয়ে তিনি কাজ করতে চান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন ও এনসিপির জেলা আহ্বায়ক এবিএম জুলফিকার আলম নয়ন। পঞ্চগড়-১ ও ২ আসনে মোট ১৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমাদানকারী অন্যরা হলেন বিএনপির নওশাদ জমির, জাতীয় গণতান্ত্রিক…
সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে জি এম কাদেরের জাতীয় পার্টি । সোমবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। পার্টির তৃণমূলের নেতাকর্মীরা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। তাদের সেই আগ্রহ ও প্রত্যাশার কথা বিবেচনা করেই আমরা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয়, তাহলে জাতীয় পার্টি ভোটের মাঠে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। শামীম হায়দার বলেন, নির্বাচনী পরিবেশ তৈরি, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর…
বীমা খাতে দীর্ঘদিনের সিইও সংকট কাটাতে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ প্রবিধানমালা-২০১২ সংশোধন করে যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত শিথিল করা হয়েছে। এতে সাধারণ বীমা কর্পোরেশন ও জীবন বীমা কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বীমাকারীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত কর্মকর্তারাও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগযোগ্য হবেন বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে সুপরিচিত বহুজাতিক বীমা কোম্পানিতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রেও আগের তুলনায় শর্ত সহজ করা হয়েছে। সংশোধিত প্রবিধানমালায় একচ্যুয়ারি, সিপিএ, সিএফএ, সিএলইউ, আইসিএবি, এসিসিএ এবং আইসিএমএবি’র ফেলো বা অ্যাসোসিয়েটসহ স্বীকৃত পেশাগত ডিগ্রি বা পদবিধারীদের জন্যও মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের শর্ত শিথিল করা…
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু (কপ) সম্মেলনে দেশের পক্ষে উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বা উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে একটি দেশ যে গুরুত্ব ও মনোযোগ পায়, অন্য পর্যায়ের প্রতিনিধিদের ক্ষেত্রে তা পাওয়া যায় না। ফলে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের অবস্থান ও গুরুত্ব তুলে ধরতে কপে উচ্চপর্যায়ের নেতৃত্বের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। সোমবার সকালে তুলা উন্নয়ন বোর্ডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলন-২০২৫ (কপ-৩০)-এ অংশগ্রহণ পরবর্তী ডি-ব্রিফিং কর্মশালায় তিনি এসব কথা বলেন। মৎস্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ একটি প্রাণবৈচিত্র্যে সমৃদ্ধ দেশ। যদিও দেশটি নানা সমস্যায় জর্জরিত, তবুও এর সমাধানের সক্ষমতা আমাদের হাতেই রয়েছে।’…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। সোমবার গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জানায়, আটক শিক্ষার্থীর নাম মো. মাহমুদুল্লাহ হাসান। তিনি নীলফামারীর ডিমলা উপজেলার আকাশকুড়ি গ্রামের বাসিন্দা। পরীক্ষা চলাকালে গোপনে মোবাইল ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে প্রশ্নের উত্তর বের করে ওএমআর শিট পূরণ করছিলেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকের সন্দেহ হলে বিষয়টি দ্রুত প্রক্টরিয়াল বডিকে জানানো হয়। পরে তাকে আটক…
ঢাকার গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়। সোমবার সকালে গুলশান থানায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)। পুলিশ জানায়, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে গুলশান আইডিয়াল স্কুলের সামনের চেকপোস্টে কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করে পুলিশ। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছে পাওয়া অস্ত্র ও গুলির…
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা দ্রুত গেজেট প্রকাশ ও পদায়ন আদেশ জারির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘ বিলম্বের কারণে দেশে এরই মধ্যে সংকটাপন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও বিপর্যস্ত হয়ে পড়ছে। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) প্রাথমিক চিকিৎসক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, গ্রাম ও তৃণমূল পর্যায়ে তীব্র চিকিৎসক সংকট মোকাবিলায় বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, এ পরীক্ষার মাধ্যমে সাড়ে তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা ছিল। গত ১১ সেপ্টেম্বর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়। তবে, এরপর…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে মনোনীত উপাচার্য অধ্যাপক ওসামা এস এম খান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমদ খানের কার্যালয়ে দুজনে কথা বলেন। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম চালুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ওসামা খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানও আমন্ত্রণের জন্য তাকে ধন্যবাদ জানান। ওসামা এস এম খান প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাজ্যের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচির ঘোষণা করা হয়েছে। রোববার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। নতুন বছরের প্রথমদিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে বেলা ১১টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত করা হবে। পরবর্তীতে দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিন, দুপুর ২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি, ফার্মগেট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে…

