ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও মিরপুর বিভাগের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার স্ব-স্ব বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। রোববার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তেজগাঁও বিভাগের অভিযানে মোট ৭২ জন গ্রেপ্তার হয়। থাভাত্তিক গ্রেপ্তারের মধ্যে তেজগাঁও থানা ৭ জন, শেরেবাংলা নগর থানা ৯ জন, মোহাম্মদপুর থানা ৩১ জন, আদাবর থানা ৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৫ জন এবং হাতিরঝিল থানা ১৬ জন।
অন্যদিকে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে পরিচালিত মিরপুর বিভাগের অভিযানে মোট ১২২ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মিরপুর থানা ৪১ জন, শাহ আলী থানা ১৩ জন, পল্লবী থানা ২০ জন, কাফরুল থানা ১ জন, দারুস সালাম থানা ৯ জন, রুপনগর থানা ২৭ জন এবং ভাষানটেক থানা ১১ জনকে গ্রেপ্তার করে।


