রাজধানীর মিরপুরে বিভিন্ন অপরাধে জড়িত ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ। গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররদের মধ্যে মিরপুর মডেল থানায় ৩০ জন, শাহআলী থানায় ১৮ জন, পল্লবী থানায় ২৯ জন, কাফরুল থানায় ১৯ জন, দারুস সালাম থানায় ১৭ জন, রূপনগর থানায় ২৬ জন এবং ভাষানটেক থানায় ৭ জন রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে ও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


