ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের হাজিরার গেজেট প্রকাশ ৮ এপ্রিল

ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের হাজিরার গেজেট প্রকাশ ৮ এপ্রিল
ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক | ছবি: এক্স প্রোফাইল থেকে নেওয়া
Advertisement
Advertisement

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনকে আদালতে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশের তারিখ পিছিয়ে আগামী ৮ এপ্রিল নির্ধারণ করেছে আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক (সার্বিক) আমিনুল ইসলাম জানান, গত ৮ মার্চ আসামিদের আদালতে হাজির হতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ঈদুল ফিতরের ছুটির কারণে নির্ধারিত সময়ে গেজেট প্রকাশ সম্ভব না হওয়ায় নতুন করে ৮ এপ্রিল তারিখ ধার্য করে আদালত।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দাখিল করা অভিযোগপত্র আমলে নেয় আদালত। একই দিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

আরও পড়ুন

মামলার বিবরণে জানা যায়, অবৈধ সুবিধা গ্রহণ করে ঢাকার গুলশান এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২-এর ফ্ল্যাট দখল করে পরবর্তীতে নিজেদের নামে রেজিস্ট্রি করেন।

মামলার পর চলতি বছরের জুলাই মাসে অভিযুক্ত শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad