হঠাৎ সচিবালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, কর্মকর্তাদের ওপর কড়া নজরদারি

হঠাৎ সচিবালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, কর্মকর্তাদের ওপর কড়া নজরদারি
নিজ কার্যালয়ে ঢোকার আগে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ছবি: বিএনপি মিডিয়া সেল
Advertisement
Advertisement

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে কয়েকটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সকালে তাকে এসব মন্ত্রণালয়ে চুপিসারে কর্মকর্তাদের কক্ষে নজরদারি করতে দেখা যায়।

ছবি: বিএনপি মিডিয়া সেল

কর্মকর্তারা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে ঠিকঠাক উপস্থিত হচ্ছেন কিনা এবং কাজে মনোযোগ দিচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

বিএনপির মিডিয়া সেল এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে।

ছবি: বিএনপি মিডিয়া সেল
গাড়ি থেকে নেমে হেঁটে বিভিন্ন মন্ত্রণালয়ে পৌঁছান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

পোস্টে জানানো হয়, তারেক রহমান সকাল ৯টার পর সচিবালয়ে পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের ভবনে না গিয়ে সরাসরি ৬ নং বিল্ডিংয়ে হেঁটে যান।

সেখানে প্রথমে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর একই ভবনের বিভিন্ন তলায় উঠে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন।

আরও পড়ুন

ছবি: বিএনপি মিডিয়া সেল
ছবি: বিএনপি মিডিয়া সেল

কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের কাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী। ছবি: বিএনপি মিডিয়া সেল
ছবি: বিএনপি মিডিয়া সেল
ছবি: বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী এরপর ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ও পরিদর্শন করেন।

ছবি: বিএনপি মিডিয়া সেল

একে একে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।

প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, রোববারও অন্য দিনের মতোই বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad