নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৫

নেত্রকোনায় অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেডসহ আটক ৫
অবৈধভাবে তোলা বালুসহ জব্দ করা বাল্কহেড | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নেত্রকোনার আটপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে প্রশাসন। শনিবার সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের খিলাপাড়া এলাকায় এ অভিযান চালনো হয়।

আটক ব্যক্তিরা হলেন আওয়াল (২২), আজিজুল (২৫), কাজল (৩২), ফয়েজ উদ্দিন (৫০) ও লাক মিয়া (২৮)। তাদের সবার বাড়ি জেলার বারহাট্টা উপজেলার বাইশদার গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে পার্শ্ববর্তী এলাকার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাল্কহেডটি পূর্ণ করা হয়। সকালে খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ৪ হাজার ৫০০ ঘনফুট বালুসহ বাল্কহেডটি জব্দ করে এবং সংশ্লিষ্টদের আটক করে।

তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে বাল্কহেডটি দিয়ে বালু এনেছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ক্রয় রশিদ দেখাতে না পারা এবং তাদের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় পুলিশ তাদের আটক করে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, আটক ব্যক্তিদের থানা হাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad