জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। রোববার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জবানবন্দি গ্রহণ করে। জবানবন্দি গ্রহণ অসমাপ্ত থাকা অবস্থায় শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওই মামলায় বেরোবির সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার ২৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের তদন্ত চলাকালে কোথায় থেকে, কবে এবং কীভাবে আলামত জব্দ করেছেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। গত ১৮ ডিসেম্বর তার জবানবন্দি গ্রহণ…
Author: টাইমস রিপোর্ট
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি। এরপর ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। পরদিন ২০ ডিসেম্বর মরদেহের সুরতহাল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা হয়। তার হত্যার ঘটনায় আসামিদের বিচারের দাবিতে রোববার সারা দেশের…
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বাজারে ভাঙারির দোকান থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে। রোববার দুপুরে মর্টার শেলটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, জাফলং বাজারের ভাঙারি ব্যবসায়ী রুবেল মিয়ার দোকানে মর্টার শেলের মতো একটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে। দোকান মালিক রুবেল মিয়া জানান, অজ্ঞাত এক ব্যক্তি বস্তুটিকে ‘সাবমারসিবল মোটর’ বলে তার কাছে বিক্রি করেছিলেন। তিনি বস্তুটির ওজন অনুযায়ী মাত্র এক কেজি লোহার দামে কিনে নেন। পরবর্তীতে সেটি ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে ইন্টারনেটে অনুসন্ধান করে দেখা যায়, সেটি অবিস্ফোরিত মর্টার…
বিমান বাহিনী দেশের সকল ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সব সময় নিয়োজিত। রোববার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন হাসান মাহমুদ খান। তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের মানুষের সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায়। দেশের সকল ধরনের ক্লান্তি লগ্নেও বিমান বাহিনী কাজ করে যাচ্ছে। সুনামের সঙ্গে দেশের পাশাপাশি বিদেশেও কাজ করে সুনাম অর্জন করেছে এ বাহিনীর সদস্যরা।…
সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার বেলা সাড়ে ৩টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন প্রধান বিচারপতি। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে বিভিন্ন স্তরের বিচারপতিরা উপস্থিত ছিলেন। এর আগে, সকাল ১০টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এ ছাড়াও অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিচারপতি, তিন বাহিনীর…
কক্সবাজারের ঝিলংজা এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জেলা যুবদল নেতা ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। নিহত ফারুক কক্সবাজার জেলা যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। গত ৯ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে ফারুক ও অপর যুবদল নেতা সাইফুল ইসলাম সন্ত্রাসী হামলার শিকার হন। এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফারুককে ঢাকায় স্থানান্তর করা হয়। এ…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্র দাখিল শেষে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপি সরকারের সময় চকরিয়া-পেকুয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণ আবারও ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী।’ চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম জানান, কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ৩৩ হাজার ৯৪ জন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়নপত্রে নির্ভরশীল সন্তানেদর বিষয়ে স্পষ্টতা চায় বিএনপি। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, ‘গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিও’তে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্রে সন্তানেরও আয়করের হিসাব দেওয়ার বিষয়টি রাখা হয়েছে। যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্ন উঠেছে। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন। অনেকেই দেশের বাইরে থাকেন। অনেকেই নিজেরা আলাদাভাবেই ট্যাক্স দেন। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা রয়ে গেছে। যার জন্য আমরা নির্বাচন কমিশনকে চিঠি…
নেত্রকোনার মদনে জমি নিয়ে বিরোধে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীর (৪৫)। অন্যরা হলেন জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২) ও সাইফুল (৪০)।…
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী শপথ নেবেন রোববার। ওই দিন সকাল ১০টায় বঙ্গভবনে শপথ হণ অনুষ্ঠিত হবে বলে টাইমস অব বাংলাদেশকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান বিচারপতিকে শপথ পড়াবেন। এর আগে, গত মঙ্গলবার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পরদিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শনিবার অবসরে যান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট…

