Author: টাইমস রিপোর্ট

মৃত ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আলোচিত সেই এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এ ছাড়াও মাগুরার দুটি আসনের আরও তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। শনিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ ঘোষণা দেন। মোয়াজ্জেম হোসেন বলেন, ‘এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজটি আমার কর্মীরা করেছেন। সে ক্ষেত্রে কোনো ভুলত্রুটি আছে কিনা বিষয়টি আমি খতিয়ে দেখে পরবর্তীতে আপিল করার বিষয়ে পদক্ষেপ নেবো।’ মনোনয়নপত্র বাতিল হওয়া অন্যরা হচ্ছেন মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার হওয়া…

Read More

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে আব্দুস সালাম (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বাইশারি ইউনিয়নের লম্বার বিল তিতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, স্থানীয় বন বিভাগের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভোরে বাড়ি থেকে বের হলে আব্দুস সালাম বন্য হাতির সামনে পড়েন। এ সময় হাতি তাকে আছাড় মারায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের…

Read More

দেশের বাইরে পলাতক শরিফ ওসমান হাদির খুনিদের খুঁজে আনা হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির খুনিরা যদি দেশের বাইরেও পালিয়ে থাকেন তাহলে তাদের খুঁজে বের করে আনা হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের মুখোশ উন্মোচিত করা হবে। চলতি মাসের মাঝামাঝিতেই পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরা হবে। শুক্রবার বিকালে ঝালকাঠির নলছিটি লঞ্চঘাটের নাম পরিবর্তন করে ‘শহীদ শরিফ ওসমান বিন হাদি লঞ্চঘাট’ নামকরণের ফলক উন্মোচন শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘হাদির নাম এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই। তার নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই পৃথিবী যতদিন…

Read More

ঢাকার উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার দিনব্যাপী উত্তরার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। আসামিরা হলেন- শেখ মনিরুল ইসলাম (৬২), মো. আবুল কালাম (২৭), মো. রবিউল ইসলাম (২১), জিল্লুর রহমান আহাদ (৫০), মো. জাহাঙ্গীর আলম জিদান (২০), আল বাশার ওরফে বাছির (৪২), ইবনে সিনা আকাশ (২০), সাইফুর রহমান মিরাজ (২২), মো. মাহাবুব (৪৬), মো. শাকিল (২৩), মো. শরীফুল ইসলাম (৫২), মো. রাকিব (২০), মো. মমিন (২৩), মো. জুয়েল (৩৭), মো. সাকিব (২৯), মো. হাসিব খান (৩২) ও জাহিদ হাসান (২৩)। পুলিশ জানায়, শুক্রবার…

Read More

দেশজুড়ে অনুভূত হচ্ছে তীব্র শীত, তার সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। তবে শিগগিরই এ পরিস্থিতির বদল হচ্ছে না। আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহের প্রভাব আরও বিস্তৃত হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক…

Read More

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকির মনোনয়নপত্রে প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে একজন মৃত ব্যক্তির সন্ধান মিলেছে। ফলে তার মনোনয়ন বাতিল করা হয়। একই সঙ্গে নানা অনিয়মের কারণে আরও দুই প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে তাদের মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকির মনোনয়নপত্রে দাখিল করা ভোটারদের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে নিশ্চিত হওয়ার পর তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী…

Read More

ঢাকার দক্ষিণখানের একটি বাসায় এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত পুলিশ সদস্য হলেন নায়েক রাজিয়া সুলতানা (২৮)। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে এই আত্মহত্যার কথা জানায় পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা স্বামীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজিয়া। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ আহমেদ জানান, নায়েক রাজিয়ার স্বামী রাজীব মিয়াও পুলিশ সদস্য। তিনি ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। রাজিবের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। নিহত রাজিয়ার বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার নয়াবাড়ি গ্রামে, তার বাবার নাম মো. নাসির উদ্দিন বাচ্চু। রাজিয়া-রাজীব দম্পতি দক্ষিণখানের মোল্লারটেক এলাকার একটি বাড়িতে ভাড়া…

Read More

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামি সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে দোষ স্বীকার করে সাক্ষ্য দিয়েছেন। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন। আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক সাক্ষ্য দিতে রাজি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম তাদের সাক্ষ্য রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, ‘তাদের দুজনকে আদালতে হাজির করা পর দীর্ঘ সময় ধরে সাক্ষ্য…

Read More

ঢাকার হাজারীবাগ ঝাউচর এলাকায় শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ। নিহত শিপন কুমিল্লার বাসিন্দা শাহআলমের ছেলে। হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে বসবাস করতেন তিনি। সুমন চন্দ্র বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে আমরা ৯৯৯-এ কল পেয়ে জানতে পারি হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন। দ্রুত সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ ওই যুবকের মাথা ও শরীরের একাধিক জায়গায়…

Read More

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে বাবাকে হত্যার পর দা নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ছেলে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুখলেছুর রহমান (৫০)। তিনি সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা। ঘাতক ছেলের নাম মাসুদ উল হাসান (২৪)। খবর পেয়ে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, মাসুদ প্রায়ই নেশা করে এসে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন। এ ধরনের পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই মাসুদের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, ‘আমি আমার বাপকে খুন করেছি। আমার ফাঁসি হওয়া উচিত। আমি…

Read More