উত্তরায় দিনব্যাপী বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার

উত্তরায় দিনব্যাপী বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার
উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকার উত্তরায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার দিনব্যাপী উত্তরার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

আসামিরা হলেন- শেখ মনিরুল ইসলাম (৬২), মো. আবুল কালাম (২৭), মো. রবিউল ইসলাম (২১), জিল্লুর রহমান আহাদ (৫০), মো. জাহাঙ্গীর আলম জিদান (২০), আল বাশার ওরফে বাছির (৪২), ইবনে সিনা আকাশ (২০), সাইফুর রহমান মিরাজ (২২), মো. মাহাবুব (৪৬), মো. শাকিল (২৩), মো. শরীফুল ইসলাম (৫২), মো. রাকিব (২০), মো. মমিন (২৩), মো. জুয়েল (৩৭), মো. সাকিব (২৯), মো. হাসিব খান (৩২) ও জাহিদ হাসান (২৩)।

পুলিশ জানায়, শুক্রবার উত্তরা পশ্চিম থানা-পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাজা জব্দ করা হয়।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad