ঢাকার হাজারীবাগ ঝাউচর এলাকায় শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ।
নিহত শিপন কুমিল্লার বাসিন্দা শাহআলমের ছেলে। হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে বসবাস করতেন তিনি।
সুমন চন্দ্র বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে আমরা ৯৯৯-এ কল পেয়ে জানতে পারি হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছেন। দ্রুত সেখানে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওই যুবকের মাথা ও শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে, কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রয়েছে বলেও জানান তিনি।


