অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী পদে আবারও মো. সায়েদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে আবার প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন।
এর আগে বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগ করার কথা নিশ্চিত করেছিলেন।
তিনি লিখেছিলেন, ‘আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।’
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান গত নভেম্বর থেকে বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।


