বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী জাকারিয়া রহমানকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আবেদ আলী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আল-আমিন বলেন, জাকারিয়া রহমান একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত। তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া জরুরি। ২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর…
Author: টাইমস রিপোর্ট
যশোরে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে মাথায় গুলি করে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটে। পরে রাতে ওই দুইজনকে হেফাজতে নেয় জেলা গোয়েন্দা পুলিশ। নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আটককৃতরা হলেন নিহত আলমগীর হোসেনের জামাই বাসিত আলী পরশ (২৯) ও বিএনপি নেতা আসাবুল ইসলাম সাগর (৫০)। নিহতের স্ত্রী শামিমা বেগম বলেন, ‘আমার জামাই অনেক লোভি। দীর্ঘদিন ধরে জায়গা-জমির জন্য আমার মেয়ের ওপর নির্যাতন করছিল সে। সেই লোক ভাড়া করে আমার স্বামীকে হত্যা করেছে। আমি খুনির সর্বোচ্চ বিচার চাই।’ মেয়ে এলেরা খাতুন…
গত বছর সারা দেশে ছয় হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় নয় হাজার ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন। রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনাই ছিল সবচেয়ে বেশি, যা মোট দুর্ঘটনার এক-তৃতীয়াংশেরও বেশি। এ সময় মোট দুই হাজার ৪৯৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় দুই হাজার ৯৯৩ জন নিহত এবং দুই হাজার ২১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ১৯০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, এক হাজার ৬৯১ জন চালক, এক…
আশুলিয়া ও উত্তরায় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির নাম আহমেদ ফয়সাল নাঈম তুর্য (৩০)। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা ও সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় নিহতের ঘটনায় দায়ের করা আলোচিত ছয়টি মামলার আসামি তুর্য। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এলাকায় ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও…
দেশে সদ্য চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর কয়েক লাখ ভুয়া ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) সম্বলিত মোবাইল ফোন শনাক্ত করা হয়েছে। শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে মোবাইল নেটওয়ার্কগুলোতে লাখ লাখ ভুয়া ও ডুপ্লিকেট ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বর সক্রিয় রয়েছে। এর মধ্যে ‘১১১১১১১১১১১১১’, ‘০০০০০০০০০০০০০’ এবং ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯’ এর মতো ভুয়া আইএমইআই নম্বর ব্যবহার করে কয়েক লাখ হ্যান্ডসেট সচল রয়েছে। ক্লোন ও নকল হ্যান্ডসেট বন্ধে গত বৃহস্পতিবার থেকে বহুল প্রতীক্ষিত এনইআইআর সিস্টেম চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির তথ্য…
দেশের জনসংখ্যার তুলনায় স্কুলের সংখ্যা কম। তাই স্কুলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে ‘পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক। আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশ বা টিনের বেড়া ছিল, কিন্তু পড়ালেখা ছিল মানসম্মত। কারণ সেখানে মানসম্মত শিক্ষক ছিলেন।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে। শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসব বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়েছে। বেঞ্চগুলোতে সকাল সাড়ে ১০টা থেকে বিচারিক কার্যক্রম চলবে। একইদিন থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। সকালে আপিল বিভাগের ১ নম্বর বিচারকক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ছয় কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের একটি দল হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা এবং পাঁচ কোটি টাকা মূল্যের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। তবে, কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য…
২০২৫ সালে কানাডার নাগরিকদের জন্য সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় এবং স্বাস্থ্যসেবা। এই সময়ে দেশটিতে আরেকটি আলোচিত ঘটনা ছিল কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতির বিষয়। আইপপস জরিপের বরাত দিয়ে গ্লোবাল নিউজের খবরে এই তথ্য উঠে এসেছে। আইপসস পাবলিক অ্যাফেয়ার্সের সিইও ড্যারেল ব্রিকার গ্লোবালকে বলেন, ‘২০২৫ সালে কানাডিয়ানরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে জীবিকা নির্বাহের খরচের ওপর। তারপরই এসেছে স্বাস্থ্যসেবা। যার দ্বারা বোঝা যায়, কানাডিয়ানরা এ খাত নিয়ে মোটেই সন্তুষ্ট নয়।’ জরিপে অংশগ্রহণকারী ৪১ শতাংশ ব্যক্তি বলেছেন, জীবনযাত্রার খরচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, এরপর স্বাস্থ্যসেবা ৩৮ শতাংশ। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ২৮ শতাংশ মানুষ উল্লেখ করেছেন অর্থনীতি এবং ২৭ শতাংশ বলেছেন আবাসন সমস্যার…
নাটোরের গুরুদাসপুর উপজেলার জোলারকান্দি এলাকায় নাজিরপুর-নাটোর আঞ্চলিক সড়কে তিন গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গুরুদাসপুর উপজেলার বীরবাজার গ্রামের আফসার আলী (৭০) এবং একই এলাকার মো. হায়দার আলী (৩০)। স্থানীয়রা জানান, সকালে একটি পাওয়ার টিলার, যাত্রীবাহী অটোরিকশা এবং মাছবাহী গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। সংঘর্ষে আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো…

