ঢাকার তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কয়েকজন এসে ভবনটিতে হামলা চালিয়ে আগুন দেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জসিম বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। রাত ৮টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’


