আগারগাঁও থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

আগারগাঁও থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তুর্য | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আশুলিয়া ও উত্তরায় নাশকতা, সহিংসতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম আহমেদ ফয়সাল নাঈম তুর্য (৩০)। তিনি মজিদপুর এলাকার বাসিন্দা ও সাভার থানা যুবলীগের সভাপতি প্রার্থী।

পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হামলায় নিহতের ঘটনায় দায়ের করা আলোচিত ছয়টি মামলার আসামি তুর্য।

আরও পড়ুন

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে এলাকায় ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও সহিংসতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে হাতেনাতে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসে। এরই পরিপ্রেক্ষিতে তার ভূমিকা যাচাই করে সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করা হয়েছে।

পরে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় আগারগাঁও পানির ট্যাংকির মোড় এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

সাইদুল ইসলাম জানান, আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে নাশকতা, সহিংসতা ও হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সহযোগী, অর্থের উৎস এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, আসামিকে সাভার মডেল থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad