বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কার্যালয়ে প্রবেশের পর বাম গণতান্ত্রিক জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করে সমবেদনা জানান। এরপর তারেক রহমানের সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। এ সময় বাম জোটের নেতারা ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বৈঠকে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, বজলুর রশীদ…
Author: টাইমস রিপোর্ট
গত কয়েক মাস ধরে দেশের রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক ধারায় রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার বৈশ্বিক রপ্তানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে। যার প্রভাব যুক্তরাষ্ট্রের বাজারেও পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্যসমূহে উল্লেখযোগ্যভাবে চাহিদা কমে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে নতুন শুল্ক আরোপের কারণে ভারত ও চীনের মতো দেশগুলো সেখানে রপ্তানি করতে পারছে না। ফলে তারা ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানির জন্য হুমড়ি খেয়ে পড়েছে বলেও জানান মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এসব দেশ ইউরোপীয় বাজারে কম দামে পোশাক সরবরাহ করে অর্ডার নিচ্ছে। এতে একই ধরনের পণ্যে…
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করার কারণে তার মৃত্যু হতে পারে। রোববার সকালে গ্রিন সিটির আবাসিক-৮ নম্বর ভবনের তৃতীয় তলার থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম রাইবাকভ মাকসিম (৩০)। তিনি এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন। পুলিশ জানায়, কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে রাইবাকভ মাকসিমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তার রুমমেট ফ্রোলিওভ। পরে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন তিনি। খবর পেয়ে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত…
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০২৬-২০২৭ মেয়াদে নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম। একই নির্বাচনে এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে। রোববার দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মাইডাস…
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনের মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া এসব প্রার্থীর জন্য ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করার সুযোগ থাকছে। রিটার্নিং অফিসারদের বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়াদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র থেকে তিন হাজার ৪০৬ জন মনোনয়নপত্র গ্রহণ করেন। এর বিপরীতে মনোয়নপত্র দাখিল করেন দুই হাজার ৫৬৮ জন। তাদের মধ্যে এক…
কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিংবোটের ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় মাছ ধরতে গিয়ে ‘এফ বি আল্লাহর দান-২’ নামে একটি ফিশিংবোট ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে। পরে জেলেদের সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যান ডাকাতদলের সদস্যরা। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর মাধ্যমে বিষয়টি অবহিত হলে কোস্ট গার্ড সদস্যরা দ্রুত সেখানে গিয়ে তাদের উদ্ধার অভিযান শুরু করেন। পরে ১৩…
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক বই খোলা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এ শোক বই খোলা হয়। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত এই শোক বইয়ে স্বাক্ষর করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই শোক বই প্রশাসনিক ভবনের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর জানিয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা, প্রো-ভাইস…
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ‘ঘুরিয়ে-পেঁচিয়ে কোনো দুই নম্বরি কাজের নির্দেশনা দেওয়া হয়নি এবং হবেও না। যদি কেউ দুই নম্বরি কাজ করে তবে সেটি তার ব্যক্তিগত ব্যাপার।’ তিনি বলেন, নির্বাচন কমিশনের (ইসির) মূল নির্দেশনা স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা এই তিনটি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রোববার দুপুরে উখিয়া ও টেকনাফ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘কোনো দিকে ঝুঁকবেন না, হেলে যাবেন না এবং কারও কথায় ভয় পাবেন না। কেউ ধমক দিলে ভড়কে যাওয়ার সুযোগ…
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চাঁদাবাজি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বাড়েয়া গ্রামের সন্তোষ কুমার রায়ের (৪০) বাড়িতে চাঁদাবাজি করতে গেলে তাদের আটক করে পুলিশ দেন স্থানীয়রা। গ্রেপ্তার হওয়া এনসিপি নেতার নাম এম এ তাফসীর (৩৩)। তিনি এনসিপির জেলা যুগ্ম সদস্যসচিব ও বোচাগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী। তিনি উপজেলার ধনতলা (কলেজ রোড) গ্রামের বাসিন্দা। অপর আসামির নাম মঞ্জুরুল আলম (৩৬)। মামলার এজাহারে বলা হয়, বোচাগঞ্জের বাড়েয়া গ্রামের সন্তোষ কুমার রায় ও তার ভাই পরিমল চন্দ্র রায় একই বাড়িতে থাকেন। প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান। রাত সাড়ে ৯টার দিকে আসামি মঞ্জুরুল…
আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি শহিদুল ইসলাম শিপু (৫৪) মারা গেছেন। রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শহিদুল ইসলাম শিপু গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর এলাকার বাসিন্দা। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, শিপু দীর্ঘদিন ধরে হাইপারটেনশন, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ডায়াবেটিসজনিত জটিলতার কারণে তার একটি পা আগেই কেটে ফেলতে হয়েছিল। তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে কারাগারের ভেতরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিকভাবে কারা চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে গাজীপুর…

