শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার
মৃত দুই শিশু। ছবি: টাইমস
Advertisement
Advertisement

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের সাড়ে ১৪ ঘণ্টা পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের হযরত আলীর ছেলে রোহান মিয়া (৭) এবং ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল মিয়া (৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে রোহান ও ইসমাইল নিজ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা আর বাড়ি ফেরেনি। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেও তাদের কোন খোঁজ পাননি।

আরও পড়ুন

সোমবার ভোরে স্থানীয় বড় একটি পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে এলাকাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, ওই দুই শিশু মাঝেমধ্যেই স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামতো। তবে তারা কেউ ঠিকমতো সাঁতার জানতো না।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad