আহসানউল্লাহ মাস্টার হত্যামামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

আহসানউল্লাহ মাস্টার হত্যামামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
কাশিমপুর কারাগারে মারা গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপু। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যামামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি আসামি শহিদুল ইসলাম শিপু (৫৪) মারা গেছেন। রোববার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শহিদুল ইসলাম শিপু গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবুল হোসেন জানান, শিপু দীর্ঘদিন ধরে হাইপারটেনশন, হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ডায়াবেটিসজনিত জটিলতার কারণে তার একটি পা আগেই কেটে ফেলতে হয়েছিল। তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন।

রোববার সকালে কারাগারের ভেতরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিকভাবে কারা চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে শিপুর মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার মো. আবুল হোসেন।

২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হামলায় নিহত হন তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার। ওই হত্যামামলার বিচারিক প্রক্রিয়ায় শহিদুল ইসলাম শিপুকে মৃত্যুদণ্ড দেয় আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে দীর্ঘদিন ধরে তিনি কারাবন্দি ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad