নীলফামারীতে ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে যুবক নিহত

নীলফামারীতে ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে যুবক নিহত
ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে নিহত যুবক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের লাঙ্গলের ফলায় পেঁচিয়ে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের দেহ ছিন্নভিন্ন হওয়ায় ঘটনাস্থল থেকে তার শরীরের দুটি পা উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম লিমন মিয়া (২৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের খোলাহাটী গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই গ্রামের কৃষক শহিদুল ইসলাম ভুট্টা চাষের জন্য মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। এ সময় পাশের একটি ফসলি জমিতে পোকামাকড় খাওয়ার জন্য কয়েকটি সাদা বক নেমে আসে। বক তাড়ানোর উদ্দেশে লিমন মিয়া চলন্ত ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার ওপর বসেন।

একপর্যায়ে অসাবধানতাবশত ট্রাক্টরের লাঙ্গলের ফলার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ঘটনার পর ট্রাক্টরচালক গাড়ি থামিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশে জানালে কিশোরীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, নিহতের শরীরের অন্যান্য অংশ এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে দুটি পা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad