বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০২৬-২০২৭ মেয়াদে নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম।
একই নির্বাচনে এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে।
রোববার দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হক এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হুসাইন।
এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন কুমার কুন্ডু এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের সাবেক সভাপতি মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন।


