ত্রয়োদশ সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে আপত্তি শুনানি শুরু হবে আগামী রোববার। এ শুনানি চলবে ২৭ আগস্ট পর্যন্ত। সোমবার ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। এর আগে ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি আপত্তি জমা পড়ে ইসিতে৷ সেগুলোর নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। জানা যায়, নির্ধারিত দিনে যথাসময়ে আপত্তিকারী তা তার ক্ষমতাপ্রাপ্ত কৌঁসুলি উপস্থিত থাকতে হবে। শুনানি শেষে রায় সংশ্লিষ্টদের জানিয়ে দেবে ইসির আইন শাখা। প্রজ্ঞাপনে…
Author: টাইমস রিপোর্ট
পার্বত্যাঞ্চলে বিগত সরকারের আমলে কেমন পরিমাণ জমি অবৈধভাবে দখল এবং কত সংখ্যক রাজনৈতিক অভিবাসী (সেটেলার) পুনর্বাসন করা হয়েছে– তা প্রকাশের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সোমবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যা নিরসনের লক্ষ্যে ভূমি কমিশন সক্রিয়করণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন তারা। এ সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। বক্তারা অভিযোগ করেন, ভূমি বিরোধ নিষ্পত্তির বদলে বিভিন্ন সময়ে সরকার জুম্ম (পাহাড়ি) গ্রাম জ্বালিয়ে দিয়েছে। এছাড়া বিগত বছরে ভূমি কমিশন গঠিত হলেও তা কার্যকর হয়নি। রাজনৈতিক সদিচ্ছায় শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন থমকে আছে বলেও অভিযোগ তাদের। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল ইসলাম…
রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য– ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’। বার্তা সংস্থা বাসস জানায়, অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা বিজয়ীদের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৫ তুলে দেন। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, মৎস্যচাষী, উদ্যোক্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘মৎস্য খাতের অবদানের জন্য আমাদের প্রকৃতি ও পানির প্রতি সদয় হতে হবে। প্রকৃতি- প্রতিবেশ নষ্ট হলে মাছ উৎপাদন এক সময় বন্ধ হয়ে যাবে। তাই পরিবেশবান্ধব চাষাবাদ ও তরুণ প্রজন্মের অংশগ্রহণে এ খাতকে সমৃদ্ধ করা সম্ভব।’…
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরের পাথর লুটের ঘটনায় এখনো প্রধান হোতারা কেউই ধরা পড়েনি। এদিকে, এ ঘটনায় গঠিত সরকারের তদন্ত কমিটির মেয়াদ আরও তিনদিন বেড়েছে। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সময় বেড়ে তা বুধবার করা হয়েছে। ছয়দিন আগে গঠিত হয় জেলা প্রশাসনের এ তদন্ত কমিটি। বার্তা সংস্থা ইউএনবি জানায়, তদন্ত কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ জানান, প্রতিবেদন জমা দেওয়ার সময় তিনদিন বাড়ানো হয়েছে। বুধবার তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। সম্প্রতি সিলেটের সাদাপাথর ও জাফলং পর্যটনকেন্দ্রের লাখ লাখ ঘনফুট পাথর লুটের ঘটনায় সারাদেশে সৃষ্টি হয় আলোড়ন। এ ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন…
দীর্ঘ ১৮ বছর পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের হেলাচিয়া গ্রামে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়রা বলছেন, এটি প্রায় আড়াইশ বছরের পুরোনো ঐতিহ্য। নৌকাবাইচ দেখতে রোববার দুপুর গড়িয়ে আসতেই নদীর দুই তীরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমায়। অনেক বছর পর এই বাইচের আয়োজনে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শুধু নৌকাবাইচ নয়, উৎসবকে ঘিরে বসে শতাধিক খাবার, খেলনা ও প্রসাধনীর দোকান। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ মেতে ওঠে আনন্দ-উচ্ছ্বাসে। রাস্তার দুপাশে বিভিন্ন গ্রামীণ খেলনা ও মনোহরি দোকান যেন শিশুদের বাড়তি আনন্দে ভরিয়ে তোলে। হেলাচিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত ইছামতি নদীতে এই প্রতিযোগিতায় অংশ নেয়…
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আপাতত শঙ্কামুক্ত রয়েছে। এরই মধ্যে তার চিকিৎসার জন্য হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপের জন্য উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সেখানে উপস্থিত হন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে রোববার রাত সাড়ে ১২টার দিকে উপদেষ্টাকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। বর্তমানে তিনি “শঙ্কামুক্ত” রয়েছেন।’ ‘পরবর্তী চিকিৎসার জন্য রোববার বিকেল ৩টায় চিকিৎসকদের একটি বোর্ড সভা বসছে। সেই সভা…
রাজধানীর লালবাগ শহীদনগর এলাকায় গণধোলাইয়ে তৌফিকুল ইসলাম বাবু (২৬) নামে এক যুবক মারা গেছেন। তিনি শহীদনগর এলাকার ইউনুস খানের ছেলে। রোববার সকাল পৌনে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যান সেনা সদস্যরা। এ সময় তাকে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, অভিযোগ রয়েছে, রোববার রাত সাড়ে ৩টার দিকে শহীদনগর লোহার ব্রিজ এলাকায় ওই যুবককে ধরে গণধোলাই দেন স্থানীয়রা। পরে আজিমপুর সেনা ক্যাম্পে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেনা সদস্যরা আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা…
চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরের পানিতে ডুবে আফিফা আবেদীন (২২) ও হুজাইরা নূর (৮) নামে দুই খালাতো বোন মারা গেছেন। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নওরগা পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আফিফা উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। আর হুজাইরা ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে। জানা গেছে, আফিফা ও হুজাইরা এক সঙ্গে পানিতে গোসল করতে নামেন। একপর্যায়ে হুজাইরা পানিতে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে আফিফাও ডুবে যান। পরে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে কেরানিহাট আশশেফা হাসপাতালে নিয়ে…
মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের বাসিন্দারা। ওই অ্যাপের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও সেবাগ্রহীতা যোগাযোগ করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ফেসবুকে ভিডিও পোস্টে এ কথা জানিয়েছে। এতে বলা হয়, ‘অনলাইন জিডি’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে পুলিশের সরকারি ওয়েবসাইটে গিয়ে সেবাগ্রহীতা সহজেই হারানো বা প্রাপ্তি বিষয়ে জিডি করতে পারবেন। একই সঙ্গে জিডির ডিজিটাল কপি ডাউনলোড করে ঘরে বসেই তদন্তের সবশেষ পরিস্থিতি জানা যাবে। অ্যাপটিতে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর, বর্তমান ঠিকানা, সদ্য তোলা ছবি, মোবাইল নাম্বার, ইমেইল (যদি থাকে) ও পাসওয়ার্ড দিতে হবে। ডিএমপি…

