Author: টাইমস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যগতভাবেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ যখন উচ্চারিত হয়, তখন তা সারা দেশে ছড়িয়ে পড়ে। এটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের গভীর বিশ্বাসেরই প্রতিফলন।’ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ২০০৭ সালের ২৩ আগস্ট স্মরণ করে ওই সময় আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও মর্যাদা প্রতিষ্ঠায় আমরা সব সময় দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থেকেছি। এ ঐতিহ্যের দায় আমাদের সবার। ভবিষ্যতেও যদি একই…

Read More

রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে আগুনে দগ্ধ মীর হোসেন (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার। তিনি ওই পাম্পে নিরাপত্তাকর্মী ছিলেন। শনিবার বিকাল পৌনে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। চিকিৎসক জানান, রোববার সন্ধ্যায় ওই ফিলিং স্টেশনে আগুন লাগে। এ সময় মীর হোসেন দগ্ধ হলে তাকে ইনস্টিটিউটে আনা হয়। তার শ্বাসনালিসহ শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানই তার মৃত্যু হয়েছে। ফিলিং স্টেশনের ক্যাশিয়ার শাদাকাত হোসেন জানান, মীর হোসেনের বাড়ি মুুন্সিগঞ্জের সদর উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে ওই পাম্পে…

Read More

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শনিবার মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোল টেবিল বৈঠকে এ কথা জানান তিনি। সংবাদ সংস্থা বাসস জানায়, বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) গোলটেবিল আলোচনার আয়োজন করে। এতে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক  রাশেদ আল তিতুমীর, অর্থনীতিবিদ জৌতি রহমান ও জিয়া হাসান প্রমুখ বক্তব্য দেন। শফিকুল আলম বলেন, ‘অনেকে বলেছিলেন অন্তর্বর্তী সরকার দুর্বল, অভিজ্ঞতা নেই, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভালো চুক্তি আদায় করতে পারবে না। কিন্তু আমরা প্রমাণ করেছি—সঠিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস থাকলে অন্তর্বর্তী সরকারও বড়…

Read More

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বিএনপি ক্ষমতায় গেলে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতা এবং বর্তমান অবস্থা’ শীর্ষক এক সেমিনারে এ প্রতিশ্রুতি দেন তিনি। বার্তা সংস্থা ইউএনবি জানায়, এ সময় তিনি পরামর্শ দেন, সাংবাদিকদের যে আদর্শই থাকুক না কেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তারা যেন ‘অবজেকটিভ’ থাকেন। আমীর খসরু বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে সাংবাদিকতাকে রীতিমতো ধ্বংস করে ফেলা হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশে সাংবাদিকতার কোনো পরিবেশ রাখেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীন সাংবাদিকতায় সোচ্চার। আগামীতে কমিশন গঠন করে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করা হবে।’ তিনি অভিযোগ করে…

Read More

খুলনার আঠারো মাইল এলাকায় মোহাম্মদ শামীম নামে যুবদল নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে ওই এলাকার সৈয়দ ঈসা কলেজের পাশে মৃতের ভাড়া বাসায় এ হত্যার ঘটনা ঘটে। শামীম তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে ও সাবেক ইউপি সদস্য। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’ পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শামীম ওই এলাকায় বসবাস করতেন। অভিযোগ রয়েছে, ঘটনার দিন রাতে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় ছুরি দিয়ে আঘাত করেন আসামিরা। ঘটনাস্থলেই তার মৃত্যু…

Read More

দুটি পুকুরের আয়তন প্রায় ১২ বিঘা। পুকুরের চারপাশে জন্মানো গাছের প্রতিটি ডালে বাসা বেঁধেছে এশিয় শামুকখোল, পানকৌড়ি ও সাদা সারস পাখি। প্রায় ১০ হাজার পাখির এই আবাস এসব গাছে। যাদের কলতানে মুখর হয়ে থাকে গোটা এলাকা। এ দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের আশুরহাট গ্রামে। গ্রামের বিশ্বাস পাড়ার গোপাল চন্দ্র বিশ্বাস ও রাজ্জাক মিয়ার দুটি পুকুরকে ঘিরে পাখিদের এই রাজত্ব। এই জায়গাটিতেই প্রায় ১০ বছর ধরে অতিথি পাখিরা বসবাস করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শীতকালে এখানে আসে অতিথি পাখি। এরা সবাই দলবদ্ধভাবে বসবাস করে। তবে এবারই প্রথম একসাথে এত শামুকখোল পাখি এসেছে। এশিয় শামুকখোল, পানকৌড়ি ও…

Read More

সাগর উত্তাল থাকায় চট্টগ্রামসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুন্নী রানী দাস জানান, মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর মধ্যে দুইদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাকি দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রহমান…

Read More

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন কিশোরকে চোর সন্দেহে বেঁধে মারধর করা হয়েছে। ঘটনাস্থলেই রিহান মহিন (১৫) নামে এক কিশোর মারা যায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ববিরোধের জের ধরে চোর সন্দেহের নাটক সাজিয়ে তাদের পেটানো হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিহান একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদিদোকানি মুহাম্মদ লোকমানের ছেলে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ওই কিশোর তার তিন বন্ধুসহ মধ্যরাতে এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিল। পরে চোর সন্দেহে ‘মব’ তৈরি করে তাদের মারধর করা হয়। এ ঘটনায় রিহানের দুই বন্ধু মুহাম্মদ মানিক ও মুহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।…

Read More

দীর্ঘ ২০ বছর পর শুরু হতে যাচ্ছে শিশু-কিশোরদের জনপ্রিয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয়োজনে ২০২৫ সালের ১৭ আগস্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। আধুনিক কাঠামোয় সাজানো হয়েছে এবারের নতুন কুঁড়ি। এবার ১৯টি অঞ্চলে বাছাইপর্বের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে। ছয় থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিতে পারবে ‘ক’ ও ‘খ’ দুই বিভাগে। প্রতিযোগিতাটি গান, অভিনয়, আবৃত্তি, নৃত্য, কৌতুক, গল্প বলাসহ মোট ১২টি বিভাগে ভাগ করা হয়েছে। বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম এটিকে ‘সাংস্কৃতিক জোয়ার’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি কেবল একটি প্ল্যাটফর্ম নয়, এটি একটি জাতীয় সাংস্কৃতিক আন্দোলন। এটি…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র নির্বাচনকে (ডাকসু) ঘিরে আলোচনা-সমালোচনার মাঝেই বাড়ছে সাইবার জগতের নানা অপরাধ। এতে প্রধানত নারী প্রার্থীরা হয়ে পড়েছেন নিরাপত্তাহীন। অভিযোগ উঠেছে, তারা ক্রমাগত হেনস্তা, অপতথ্য ও গুজবের শিকার; পাশাপাশি চলছে ট্যাগিং, বডি শেমিং, বুলিং, গুজব, কটুক্তি, বিদ্বেষমূলক প্রচার। বার্তা সংস্থা ইউএনবি জানায়, ২০১৯ সালের পর ডাকসু নির্বাচনে এবার নারী প্রার্থীদের অংশগ্রহণ তুলনামূলক বেড়েছে। এমনকি এবারের ঘোষিত নয়টি প্যানেলের মধ্যে পাঁচটিতেই নেতৃত্ব দেবেন নারীরা। তাদের মধ্যে ভিপি পদে লড়ছেন দু’জন, জিএস পদে একজন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরও দু’জন নারী। এছাড়াও বিভিন্ন প্যানেলের সম্পাদক ও সদস্য পদে রয়েছেন একাধিক নারী প্রার্থী। এরই মধ্যে ডাকসু নির্বাচনে সবার আগে প্রার্থিতার…

Read More