রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিং ব্যাগের ভেতর থেকে কয়েকটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ে নিউমার্কেট যাওয়ার রাস্তা থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন যুবক মাস্ক পরা অবস্থায় ওই স্থানে হাতাহাতি করছিল। কিছুক্ষণ পর সেখানে একটি শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতর লাল টেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রাখে এবং চচকর (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার এস আই শাহীন টাইমস অব বাংলাদেশকে বলেন, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট এসেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।


