চট্টগ্রামে টিসিবি পণ্যের ট্রাকের চাপায় রঞ্জিত কর্মকার (৭৫) নামে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরের কোতোয়ালি থানাধীন রাজা পুকুর লেন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজা পুকুর লেনে টিসিবি পণ্যের ডিলার মেসার্স রাশেদা এন্টারপ্রাইজের ট্রাকের জন্য সকাল থেকে শতাধিক মানুষ অপেক্ষা করছিলেন। ট্রাক আসার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি শুরু করেন তারা। এ সময় ধাক্কাধাক্কিকে ট্রাকের নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। আমরা ট্রাকের চালককে আটক করে হেফাজতে…
Author: টাইমস রিপোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মাধ্যমে আবারও লেজুড়বৃত্তির রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় প্রার্থীর নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি হালনাগাদ ছবি যুক্ত করার দাবিও তুলে ধরেন। তিনি বলেন, ‘ডাকসুর মতো নির্বাচনে প্যানেল ঘোষণার জন্য যদি সাংগঠনিক অভিভাবকের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় তাহলে এর মাধ্যমে ক্যাম্পাসে লেজুড়বৃত্তি রাজনীতিই ফিরে আসবে।’ বিন ইয়ামিন মোল্লার অভিযোগ, ছাত্রদলের চাপের মুখেই ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করে…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা প্যানেল বৃহস্পতিবার থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো সেবামূলক কাজে যুক্ত হতে পারবে না। বৃহস্পতিবার এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সময়ে কোনো প্রার্থী বা প্যানেল সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কোনো ধরনের উপঢৌকন, বিলি-বণ্টন কিংবা আপ্যায়ন করা যাবে না। একইভাবে আর্থিক সহায়তা করা বা কোনো অনুরূপ কার্যক্রমেও যুক্ত হওয়া যাবে না। এ ধরনের কার্যক্রম নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।’ আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।…
কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের আওতায় ডিলার নিয়োগের উন্মুক্ত লটারি কার্যক্রম বিএনপির নেতাকর্মীদের হট্টগোলের কারণে স্থগিত হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এসব ঘটনা ঘটে। হট্টগোলের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লটারি কার্যক্রম স্থগিত ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ডিলারের তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনদের নাম রয়েছে। তাই লটারির কার্যক্রম বয়কট করেছেন তারা। অডিটোরিয়ামে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছাম্মৎ ফাতেমা তুজ জহুরা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা এস এম কামরুজ্জামান, থানা- পুলিশ, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় যানচলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী দুই লেনেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা। যেসব দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন তার মধ্যে রয়েছে স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টির পরিবর্তন ইত্যাদি। দাবি আদায়ে পদযাত্রা করে শহরের হাজারী রোড দিয়ে মহাসড়কে গিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যেই হাজারী রোডে পুলিশের বাধা উপেক্ষা করে মহাসড়কে…
রাজধানীর বনশ্রীতে তেলের লরির ধাক্কায় ইমন আলী (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে বনশ্রী ফরাজি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানিয়েছেন, ইমনের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার খুদে বাউসিয়া গ্রামে। তিনি খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বাস করতেন। পেশায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইমন ঢাকার এক ঠিকাদারের কয়েকটি নির্মাণ প্রকল্পে কাজ করতেন। ইমনের বন্ধু ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির চালক মো. হাবিবুর রহমান জানান, তারা ত্রিমোহনী থেকে মোটরসাইকেলে তেজগাঁও যাচ্ছিলেন। পথে বনশ্রীর ফরাজি হাসপাতালের সামনে পৌঁছলে একটি রিকশার সাথে ধাক্কা লেগে দুজনই পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি তেলের লরি ইমনকে চাপা দেয়। ঘটনার পরপরই…
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। তবে, সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে, চলতি বছরের ১৯ জানুয়ারি ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে এক শিক্ষার্থী আহত হন। এরপর ২০ ফেব্রুয়ারি ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার জেরে ফের সংঘর্ষ হয়। ১৮ মার্চের…
ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিরণ পরিতোষ চন্দ্র (৫০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি ছিলেন। মঙ্গলবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, কিরণ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। কারাগার সূত্রে জানা গেছে, মৃত কিরণের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম যগেন্দ্র চন্দ্র সূত্রধর। রাজধানীর ভাটারা…
চুয়াডাঙ্গায় টানা বৃষ্টির কারণে নিচু এলাকার গ্রামগুলোতে বিভিন্ন ধরনের সবজি, আউশ ও আমন ধান, পাটসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকার লাউ, শসা, কাঁচামরিচ, ধনেপাতার খেত নষ্ট হয়ে যাচ্ছে। মাটি নরম হয়ে যাওয়ায় অনেক এলাকায় পেঁপে গাছ ও কলাবাগান ক্ষতির মুখে পড়েছে। এমনকি পানি জমে থাকায় ফুলকপি, পাতাকপিসহ শীতকালীন সবজির বীজতলা তৈরিতে বাধা সৃষ্টি হয়েছে। চাষিদের দাবি, এই ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে ছাড়িয়ে যাবে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় মোট ৮৭২ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪২ হেক্টর আমন ধানের বীজতলা, ৯৮ হেক্টর আমন আবাদ, ১৩২ হেক্টর আউশ ধান, ১১০ হেক্টর মরিচ, ৩১২ হেক্টর…
বিগত সরকারের আমলে লক্ষ্মীপুরে একাধিকবার ছাত্রলীগ-যুবলীগের দফায় দফায় হামলা-গণপিটুনিতে ছাত্রদল নেতা সুলতান বাপ্পী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। শারীরিক অসুস্থতাও তাকে প্রায় শয্যাশায়ী করে রেখেছে। গত চার বছর ধরে শিকলবন্দী করে রেখেছে তার পরিবার। বাপ্পী সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি স্থানীয় রমারখিল গ্রামের আইশার বাড়ির আব্দুল লতিফ সরকারের ছেলে। সম্প্রতি তাকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি বাপ্পীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসার জন্য বাপ্পীর দায়িত্ব নিয়েছেন। সোমবার বিকালে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নেতাকর্মীদের নিয়ে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের…

