Author: টাইমস রিপোর্ট

নিষিদ্ধ জাল ও জাটকা নিধন পুরোপুরি বন্ধ না হওয়া এবং প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে ইলিশ উৎপাদন কমেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া নদীর নাব্য কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন, তথাকথিত উন্নয়নসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগকেও ইলিশের উৎপাদন কমার কারণ হিসেবে উল্লেখ করলেন তিনি। সোমবার বরিশাল ক্লাব মিলনায়তনে উপকূলীয় এলাকায় মহিষের চারণভূমি সংকুচিত হওয়া ও এর উন্নয়নের সম্ভাবনা এবং সমাধান নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, ‘কারেন্ট জাল ও অন্যান্য জালের কারণে ইলিশ উৎপাদন কমে যাচ্ছে। এগুলোর জন্য শক্ত ব্যবস্থা নিচ্ছি। অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরাটা বন্ধ করছি। আশা করছি, আগামীতে উৎপাদন বাড়বে এবং দামও কমবে।’…

Read More

আগামী বছরের জানুয়ারির শুরুতেই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে সব বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন অর্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। চলতি বছর শিক্ষার্থীদের হাতে সময়মতো বই তুলে দিতে পারেনি সরকার। মার্চ পর্যন্তও নতুন বই পায়নি শিক্ষার্থীরা। অনেক বিদ্যালয়ে পুরো সেটের বদলে শুরুতে কয়েকটি বই দেওয়া হয়। ফলে ২০২৫ সালে পাঠদান নিয়ে বিপাকে পড়েন শিক্ষকরা। বই হাতে না পাওয়ায় বিভ্রান্তিতে ছিল শিক্ষার্থীরাও। নতুন এই শিক্ষাবর্ষে পুরোনো শিক্ষাক্রমে ফেরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের…

Read More

পাবনায় একই পরিবারের তিন সদস্যকে হত্যার দায়ে তানভীর হোসেন নামে একজনে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও দত্তক মেয়ে সানজিদা (১২) হত্যা মামলায় এই রায় দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামিকেও নিহত দম্পতি ছেলে হিসেবে লালন পালন করেছিলেন। সোমবার দুপুরে পাবনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক তানবির আহমেদ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম সরোয়ার খান জুয়েল বলেন, ‘দীর্ঘ প্রায় পাঁচ বছর পর তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে এ মামলার রায় ঘোষণা করলেন বিচার। রায়ে আসামি তানভীরকে মৃত্যুদণ্ড (ফাঁসি) দেওয়া হয়েছে।’ মামলার এজাহারে বলা হয়েছে, আব্দুল জব্বার ছিলেন রাজশাহী…

Read More

ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনে রোডম্যাপের দাবিতে ‘মার্চ ফর ইকসু’ পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রনেতারা। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একত্রিত হন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা। পরে সেখান থেকে সবাই ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে দেখা করেন। উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘চারটি বিশ্ববিদ্যালয়ের জন্য ছাত্র সংসদ করা সহজ। কারণ তাদের গঠনতন্ত্রে আগে থেকেই আইন আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যেহেতু আইনগত অনুমোদন নেই, সেহেতু এটা কিভাবে করা যায় সে বিষয়ে আমি ছাত্রদের সঙ্গে আলাপ করব বলে জানিয়েছিলাম। তবে ছাত্র সংসদ আইনগতভাবে না হলে কিছু…

Read More

অষ্টম বছরের মতো ‘রোহিঙ্গা গণহত্যা দিবস’ পালন করছেন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় শিবিরে নানা আয়োজনে পালন করা হচ্ছে দিবসটি। রোহিঙ্গারা জানাচ্ছেন, নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি, চাইছেন বিশ্ববাসীর সহযোগিতা ও সুদৃষ্টিও। সোমবার সকাল থেকে উখিয়া ও টেকনাফের ৪, ৯ ও ১৭ নম্বর ক্যাম্পে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে এ দিনটি স্মরণ করেন তারা। অনুষ্ঠান শেষে নিহত রোহিঙ্গাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে অনুষ্ঠিত সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলা হত্যাযজ্ঞ মানবতাবিরোধী অপরাধ। ‘মগ’ বাহিনীর হাতে সংঘটিত এ সহিংসতা বিশ্ববাসীর বিবেককে নাড়া…

Read More

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৬০ লাখ ডলার। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার। আরও জানায়, ১৭ থেকে…

Read More

সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার সন্ধ্যায় ভারতের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র ও সরকারি নথি পাওয়া যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমকে বিএসএফ জানায়, ওই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সন্ধ্যায় নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরার অতিরিক্ত…

Read More

জাতীয় ঐকমত্য কমিশন কার্যালয়ে ২৫তম ও ২৬তম দল হিসেবে জুলাই সনদের খসড়ার ওপর তাদের মতামত জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য। দল দুটি রোববার মতামত জমা দেয় । এখন পর্যন্ত বিএনপিসহ মোট ২৬টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে। তবে যে ৩০টি দলের কাছে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদে মতামত চাওয়া হয়েছে তার মধ্যে ৪টি তাদের মতামত কমিশনে জমা দেয়নি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে,  ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে দেওয়া পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া পাঠানো হয়। সর্বশেষ বুধবার কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর নিজেদের যেকোনো ধরনের মতামত দেওয়ার সময়…

Read More

সংসদ নির্বাচনে আগে সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে ‘মহাবিপদ’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় অনুষ্ঠানে এ কথা জানান তিনি। রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা অবৈধ অস্ত্র ও টাকা নিয়ে সামনের নির্বাচনে এগোলে তা বিপ্দজনক হবে। যদি অন্তর্বর্তী সরকার এসব উদ্ধার করতে না পারে, তাহলে আগামী নির্বাচনে বাধা সৃষ্টি হতে পারে। তাই অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টদের দোসররা নানাভাবে ঘাপটি মেরে আছে। তারা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করবে।’ ‘আজকে যারা রাজনীতি পর্যবেক্ষণ…

Read More

বুড়িগঙ্গা নদী থেকে নারী, শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বুড়িগঙ্গার পৃথক পৃথক স্থানে মরদেহগুলো ভাসতে দেখে উদ্ধার করা হয়। তিনি জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরঘাট নৌ থানাধীন মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে চার বছর বয়সি এক শিশুর মরদেহ ভাসতে দেখা যায়। এরপর অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিঞ্জিরার কাছে বরিশুর এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ ও ৩০ বছর বয়সি এক নারীর মরদেহ পাওয়া যায়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত…

Read More