বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রাজিব শেখ (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং আগুনে বহু বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার চিংগড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধুমতি নদীর চর এলাকার জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার বিকালে উত্তেজনা তৈরি হলে পরে তা সংঘর্ষে রূপ নেয়।

ছবি: টাইমস

সংঘর্ষের পর হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে অন্তত ৪০টি বাড়িঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরও পড়ুন

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘অনেক বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং রাজিব নামে এক যুবক নিহত ও অনেকে আহত হয়েছেন।’ তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সৌরভ বিশ্বাস (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রাজিব শেখ চিংগড়ী গ্রামের ফারুক শেখের ছেলে।

ছবি: টাইমস

পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট নিয়ে কাজ করে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।’ আনুমানিক ২০ থেকে ২৫টি বসতঘর পুড়ে গেছে বলে তিনি জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad