Author: টাইমস রিপোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মঙ্গলবার জবানবন্দি দেবেন রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জবানবন্দি দেবেন তিনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেবেন সাবেক আইজিপি। এর আগে, ১০ জুলাই ট্রাইব্যুনালে নিজের দায় স্বীকার করেন রাজসাক্ষী হতে চান চৌধুরী মামুন। তিনি নিজের সব দায় স্বীকার করে জানান, শেখ হাসিনার এ মামলায় স্বপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চান। এ মামলায় এখন পর্যন্ত ৩৫ জন সাক্ষ্য দিয়েছেন। গত ১০…

Read More

বাংলাদেশে টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি অনুমোদিত নতুন কোয়ালিটি অফ সার্ভিস (কিউওএস) নীতিমালায় মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতাদের জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর আওতায় ফোরজি ইন্টারনেট সেবায় ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক বিবৃতিতে জানান, নতুন নীতিমালায় কঠোর তদারকি ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে। সেপ্টেম্বর থেকে বিটিআরসি মাসিকভাবে নেটওয়ার্কের পারফরম্যান্স পর্যালোচনা করবে এবং সেবাদাতাদের জবাবদিহি নিশ্চিত করবে। নতুন নীতিমালায় বিভিন্ন পারফরম্যান্স সূচক নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে, কল সেটআপ সাকসেস রেট ন্যূনতম ৯৯ শতাংশ, কল ড্রপ হার ২…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার যথার্থ তদন্তের দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। গণঅধিকার পরিষদের একটি কর্মসূচি শেষে নুর ও রাশেদ খান প্রেস ব্রিফিংয়ের অপেক্ষায় ছিলেন। সেই সময় পুলিশ ও যৌথবাহিনী কীভাবে হামলা করল এবং এর পেছনে কারা দায়ী তা খুঁজে বের করতে হবে। বিষয়টি নিয়ে যথার্থভাবে তদন্ত করতে হবে।’ বর্তমানে দেশে জটিল রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটি কাজ এক সঙ্গে…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পুনরাবৃত্তি চান না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘গত বছরের আগস্ট থেকে গণতন্ত্রের যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে তা শিগগিরই শেষ করা হবে। এতে নুরের ওপরে যা হয়েছে তা দেশে আর কোনোদিন পুনরাবৃত্তি ঘটবে না।’ ‘কেন তাকে এ পরিণতিতে আসতে হল তা ভেবে দেখতে হবে। এমন নির্মম নির্যাতন বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না,’ যোগ করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর করার একমাত্র উপায়…

Read More

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শনিবার কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান,  এ দিন দুপুর ১২টায় দেশের ৬৪ জেলায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি করবেন। পরে বিকাল ৩টায় ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। এর আগে, শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান তিনি। হামলার বিষয়ে গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেন, ‘আমরা আওয়ামী লীগের আমলেও এমন হামলার শিকার হইনি। আজকে নুরুল হক নুর আইসিউতে কেন, তার জবাব সরকারকে দিতে…

Read More

পাবনার চাটমোহরে অন্তঃসত্ত্বা গৃহবধূ শাপলা খাতুনকে (৩০) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে মৃতের শাশুড়ি ও সৎ ছেলেকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শাপলার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে হত্যার পর শাপলা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রচার চালানো হয়। শুক্রবার সকালে চাটমোহর উপজেলার আটলঙ্কা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। শাপলা ওই গ্রামের সৌদি প্রবাসী মনজিল হোসেনের স্ত্রী। তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযুক্তরা হলেন- মৃতের শাশুড়ি মনোয়ারা খাতুন (৬৫) ও সৎ ছেলে শিপন হোসেন (২০)। স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে কুয়াবাসী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে শাপলাকে বিয়ে…

Read More

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষকের পাতা ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে সেটি পরে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, শিগগির মেছোবাঘটি চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। ধারণা করা হচ্ছে, বন্যপ্রাণীটির ওজন আনুমানিক ১৫ কেজি। প্রাণীটি সুস্থ রয়েছে। শুক্রবার সকালে নানুপুরের কৃষক মুহাম্মদ ইয়াকুবের ফাঁদে মেছোবাঘটি ধরা পড়ে। ইয়াকুব জানান, কয়েকদিন ধরে মেছোবাঘটি তার হাঁস-মুরগি খেয়ে ফেলছিল। তাই তিনি ফাঁদ পেতে রাখেন এবং সেখানে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তহিদুল আলম।

Read More

নড়াইলের লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সঙ্গে নার্সের টিকটক ভিডিও প্রকাশের জেরে একটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাতের নির্দেশে প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। এর আগে, পৌরসভার জয়পুর গ্রামের ফুলিকাজির মোড়ে প্রত্যাশা ক্লিনিকে কর্মরত নার্স প্রিয়া অপারেশন থিয়েটারের মধ্যে দাঁড়িয়ে অচেতন ও মুমূর্ষু রোগীদের নিয়ে ‘টিকটক ভিডিও’ করে আপলোড করেন। এ নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অভিযুক্ত প্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং ক্ষমা চান। তবে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ…

Read More

ইমপোর্ট পারমিট (আইপি) জটিলতায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও সাময়িকভাবে বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানি। এতে স্থানীয় হাটবাজারে পেঁয়াজের ঘাটতি দেখা দিয়েছে। প্রতিকেজি পেঁয়াজের দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। এতে  সাধারণ ক্রেতারা দুর্ভোগে পড়ছেন। দ্রুত আইপি ইস্যুর প্রক্রিয়া সহজ করা না হলে বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন ভোমরা বন্দরের ব্যবসায়ীরা। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, গত ১৭ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত টানা ছয়দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করা হয়। এরপর নতুন করে কোনো আইপি ইস্যু না হওয়ায় ২৩ আগস্ট থেকে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে…

Read More

এক সময়ের জীবিকার একমাত্র অবলম্বন নাউতারা নদী বর্তমানে নীলফামারীর ডিমলা উপজেলার শতাধিক পরিবারের জন্য অভিশাপ কারণের হয়ে দাঁড়িয়েছে। নদীটির ভয়াবহ ভাঙনে পূর্ব ছাতনাই ইউনিয়নের বিল থেকে প্রায় ২৫ কিলোমিটার এলাকা বিলীন হয়ে গেছে। স্থানীয়দের দাবি, সরকার যেন দ্রুত কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধান করে। পাউবো জানায়, ২০১৯-২০ অর্থবছরে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড ১২ কোটি টাকা ব্যয়ে নদীটি খননের প্রকল্প হাতে নেয়। খনন সম্পন্ন হয় ২০২১ সালে। কিন্তু খননের পর নদীর প্রাকৃতিক গতিপথে একাধিক চ্যানেল তৈরি হওয়ায় শুরু হয় ভয়াবহ ভাঙন। বসতভিটা, আবাদি জমি, বাঁধ, সড়ক ও স্লুইসগেট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ২০০৭ সালে এলজিইডি নির্মিত স্লুইসগেট খননের পর…

Read More