বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের সব লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. এনএম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শনিবার থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হলো। একাডেমিক কাউন্সিলে আলোচনার মাধ্যমে পরবর্তীতে স্নাতক পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী ব্যবহার করতে না দেওয়াসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়াররা। উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগের সুযোগ না দেওয়াসহ সাত দফা দাবিতে…
Author: টাইমস রিপোর্ট
বরিশালের একটি আবাসিক হোটেল থেকে টিকটকার মাহিয়া মাহিকে পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতয়ালী মডেল থানা-পুলিশ। বুধবার রাতে নগরীর পোর্ট রোড এলাকার ‘হোটেল রোদেলা’ থেকে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর ‘হোটেল রোদেলা’ ও আশপাশের বিভিন্ন আবাসিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই হোটেল থেকে টিকটকার মাহিকে এক পুরুষ সঙ্গীর সঙ্গে পাওয়া যায়। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সেখানে উঠেছিলেন। এ সময় তাদের এক সহযোগী তরুণীকেও আটক করা হয়েছে। স্বামী-স্ত্রী পরিচয় দিলেও মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর…
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পৌর শহরের বথপালিগাঁও এলাকার এডভান্স এলপিজি স্টেশনের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন আশিকুর রহমান আশিক (২২) ও আরিফ হোসেন বাঁধন (২৩)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মাদক কারবারের অভিযোগে আরমান নামে একজনকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে এলাকায় অভিযান চালাচ্ছে। এমনই অভিযানে তার দুই সহযোগী আশিক ও বাঁধন পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং দুটি মোটরসাইকেল জব্দ…
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আটটি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দর্শনা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এরা হলেন, চুয়াডাঙ্গার দর্শনা থানার নাস্তিপুর গ্রামের আব্দুল মোমিন (৪৯) ও আবুল কালাম আজাদ (৪৭)। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারি পরিচালক মো. হায়দার আলী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল সীমান্তের ছয়ঘরিয়া এলাকায় গোপনে অবস্থান করছিল। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে সন্দেহভাজন দুজনকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় মোটরসাইকেলসহ দুজনই পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে মোমিনের কোমরে বিশেষভাবে লুকানো আটটি স্বর্ণবার জব্দ করা হয়। তিনি বলেন, ‘ওই দুজন ভারতে পাচারের…
খালেদা জিয়া আপস করলে অনেক আগেই সরকারে আসতে পারতেন। তবে তিনি তা করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘খালেদা জিয়া জেলে যাওয়ার সময় বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও”। আজও তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। আজ তিনি মিথ্যা মামলা ও বিভিন্ন অসুখে ভুগছেন।’ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে’ মানববন্ধনে এসব কথা বলেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, নারী-পুরুষ এবং শিশু সবাই রাস্তায় নেমেছিল। সেদিন শিশু ও ছাত্ররা নিহত হয়েছে। এ হত্যার দায় সরকারের ওপরেই ছিল। গণঅভ্যুত্থানের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য…
দেশে জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন । তিনি বলেন, ‘কারা অধিদপ্তর নতুন উদ্যোগ নিয়ে কারাগারকে শুধু বন্দীদের আটকানোর স্থান হিসেবে নয়, বরং একটি সংশোধন ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে। যুগোপযোগী আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বন্দীদের সেবার মান উন্নত করতে নানা পদক্ষেপও নেওয়া হচ্ছে।’ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার কারা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫’-এর খসড়া চূড়ান্ত হওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, ‘আমরা চাই কারাগারকে কেবল বন্দী রাখার স্থান হিসেবে না…
লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় সাক্ষাৎকরেন তিনি। মঙ্গলবার তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এ সময় এমন এক পরিবেশের সৃষ্টি হয়েছে, যা চিরদিন মনে রাখার মতো। অর্থাৎ ‘স্মরণীয় একটি মুহূর্ত।’ বাংলাদেশের কল্যাণে তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন তিনি। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও আগামীতে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ ছাড়াও বিএনপির মূল উদ্দেশ্য গণতন্ত্র এবং শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। সাক্ষাৎকারে দেশের ভবিষ্যৎ নিয়ে আলাপ-আলোচনা করা হয়েছে।’ এর আগে, ১৫ আগস্ট চিকিৎসার জন্য লন্ডন যান খন্দকার…
মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় যৌথবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে রাজধানীর কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এর আগে, সোমবার গজারিয়ায় অস্থায়ী ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় জলদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। প্রায় ৩০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলা চালানো হয়। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘খাল দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শুভাঢ্যা খাল এলাকায় ভূমিদস্যুর সংখ্যা…
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শ্যামলী (৩০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রেমের সম্পর্কে অবনতির কারণে এ হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় সুজন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ির পাবনা জেলায়। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, মৃতের নাম শ্যামলী, বাড়ি নাটোর জেলায়। তিনি আজিমপুর এলাকায় বাস করতেন। ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, সোমবার রাত ১১টার দিকে ওই নারী আক্রমণের শিকার হন। খবর পেয়ে তারা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নিলে রাত ১টার দিকে তার…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে মঙ্গলবার সকাল ১০টা থেকে। তফসিল অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচরণার শুরুতেই নারী প্রার্থীরা শিকার হচ্ছেন ‘সাইবার বুলিং’-এর। আদ্যোপান্ত খোঁজ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মো. আল আমিন সাদমান ও শাহেদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনী প্রচারণায় মেয়ে প্রার্থীদের জন্য প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সাইবার বুলিং বা অনলাইনে হয়রানি। নারী প্রার্থীরা জানিয়েছেন, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আপত্তিকর মন্তব্য, গুজব ও ব্যক্তিগত আক্রমণের কারণে তারা মানসিক চাপে ভুগছেন। পাশাপাশি নিরাপত্তাহীনতাও অনুভব…

