খুলনার লবণচরা থানার নিচখামার এলাকায় বাসে অভিযান চালিয়ে ৫টি বিদেশি অস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারীর নাম সুরাইয়া।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী বাসে মাদক উদ্ধার অভিযান চালানোর সময় তার কাছে তিনটি পিস্তল ও দুটি রিভলবার পাওয়া যায়।
লবণচরা থানার ওসি এ খবর নিশ্চিত করে জানান, এসব অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার কাছে মাদক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে এসব উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অস্ত্র ব্যবসায়ীরা তাকে বহনকারী হিসেবে ব্যবহার করছিল।


