নেপালকে উড়িয়ে অপরাজিত থেকে ফাইনালে ভারত

নেপালকে উড়িয়ে অপরাজিত থেকে ফাইনালে ভারত
পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ভারত ও নেপালের নারী হ্যান্ডবল ম্যাচ। ছবি: বাসস
Advertisement
Advertisement

শুরুতে তিন গোল হজম করে পিছিয়ে পড়েছিল ভারত। তবে দ্রুতই ছন্দে ফিরে নেপালের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে মাঠ ছেড়েছে দলটি।

মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে নেপালকে ২৬-১১ ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে চার জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করল তারা।

প্রথমার্ধে ৯-৫ গোলে এগিয়ে থাকা ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন প্রিয়াঙ্কা। একাই ৬ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

লিগ পর্বে নিজেদের তিন ম্যাচের সবকটিতেই জয় পেল ভারত। মালদ্বীপকে ৪০-৮ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৪৭-১৩ গোলের বড় জয় পেয়েছিল তারা।

অন্যদিকে বাংলাদেশের কাছে ৩৩-২০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা নেপাল দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল। তবে শেষ ম্যাচে ভারতের কাছে হেরে ৩ ম্যাচে ১ জয়ে লিগ পর্ব শেষ করল দলটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad