রশিদ ঝড়ে ১৬০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ

রশিদ ঝড়ে ১৬০ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ
ছবি: এশিয়ান ক্রিকেট কাউন্সিল
Advertisement
Advertisement

ত্রিদেশীয় ওয়ানডে ইন্টারন্যাশনাল (ওডিআই) সিরিজের ফাইনালে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও রশীদ খানের ঘূর্ণিতে ৪১ ওভার ২ বলে ১৬০ রানেই গুটিয়ে গেছে তাওহীদ হৃদয়ের দল। ফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এখন আফগানদের অল্প রানে গুটিয়ে দিয়ে বড় ব্যবধানের জয়ের অলৌকিক চ্যালেঞ্জ সামলাতে হবে বাংলাদেশকে।

ইনিংসের শুরুতেই ইয়ামিন আহমদজাইয়ের জোড়া আঘাতের পর নাজমুল হোসেন শান্ত ১৫ ও শূন্য রানে অধিনায়ক হৃদয় সাজঘরে ফিরলে মাত্র ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে চরম সংকটে পড়ে দল। সেখান থেকে পঞ্চম উইকেটে পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান ৯৩ রানের শক্ত জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা জাগায়। সাইফ ৮২ বলে ৪১ রান করে আউট হওয়ার আগে ৭৫ বলে ফিফটি পূরণ করেন ইমন।

তবে সাইফের বিদায়ের পর রশিদ খানের বিষাক্ত স্পিনে তাসকিনদের পুরো ব্যাটিং লাইনআপে ধস নামে। একে একে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ (২) ও শরিফুল ইসলাম (৭)। একপ্রান্ত আগলে রাখা ইমন ৯৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করে রশিদের শিকার হন। এরপর পর পরপর দুই বলে আলিস আল ইসলাম ও মুস্তাফিজুর রহমানকে খালি হাতে ফিরিয়ে ১৬০ রানেই স্বাগতিকদের থামিয়ে দেন এই লেগ স্পিনার।

আফগানিস্তানের হয়ে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রশিদ খান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad