চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কক্সবাজারের চকরিয়া থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম আয়েশা সিদ্দিকা (২৩)। তিনি ওই এলাকার আব্দুল মুবিন ওরফে সোনা মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী।

শুক্রবার সন্ধ্যায় ডুলাহাজারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উলবনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াস উদ্দিন শিপু বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।’

তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা তা উদঘাটন করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রতিবেশীদের বরাতে চেয়ারম্যান বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলত। চার মাস আগেও তাদের ঝগড়া হয়। পরে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর তা জানা সম্ভব হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad