বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। চলতি সংসদে এই প্রথম কোনো কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়া হলো।
বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদ অধিবেশনে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে কমিটি গৃহীত হয়। প্রস্তাবটি উত্থাপনকালে চিফ হুইপ জানান, সংবিধান ও সংসদের বিধিবিধান অনুসরণ করেই এই গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে।
সরকারি হিসাব কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আমান উল্লাহ আমান (ঢাকা-২), এ বি এম আশরাফউদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪), এ কে এম ফজলুল হক মিলন (গাজীপুর-৫), মোহাম্মদ হাফিজ ইব্রাহিম (ভোলা-২), এ এম মাহবুবউদ্দিন ( নোয়াখালী-১), মোহাম্মদ জালালউদ্দিন (চাঁদপুর-২), মোহাম্মদ মাহবুবুর রহমান (ময়মনসিংহ-৭), এস কে আজিজুল বারি হেলাল (খুলনা-৪), মো. মনজুরুল ইসলাম (দিনাজপুর-১), মোহাম্মদ ফজলে হুদা (নওগাঁ-৩), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), সৈয়দ জয়নুল আবেদিন (ঢাকা-৪), মোহাম্মদ রুহুল আমিন (চুয়াডাঙ্গা-২) এবং মোহাম্মদ আনারুল ইসলাম (কুড়িগ্রাম-১)।
সরকারি হিসাব কমিটি মূলত সরকারি বিভিন্ন হিসাব-নিকাশ এবং ব্যয়ের স্বচ্ছতা তদারকির দায়িত্ব পালন করবে বলে কার্যপ্রণালি বিধিতে উল্লেখ রয়েছে।


