মানবাধিকার নিশ্চিতের আহ্বান

মানবাধিকার নিশ্চিতের আহ্বান
প্রধান উপদেষ্টা মুহাম্মাদ ইউনূসের সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। ২০২৫ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের শীর্ষ সম্মেলনে তোলা ছবি।
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

প্রধান উপদেষ্টাকে লেখা এক খোলা চিঠিতে অ্যামনেস্টি মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন এবং তার আগের সময়টি হবে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গীকার এবং আইনের শাসনের প্রতি অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির একটি পরীক্ষা।’

গত সোমবার চিঠিটি পাঠানো হলেও বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের অধিকারসহ মৌলিক মানবাধিকার সম্পূর্ণরূপে রক্ষা করতে হবে। নির্বাচনের আগে আইন, নীতি ও অভ্যাসে এসব অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

আরও পড়ুন

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বেগ প্রকাশ করে বলেছে, ‘সরকার সাংবাদিক ও সমালোচকদের বিরুদ্ধে কঠোর ও অযথা নিরাপত্তা আইন ব্যবহার করছে, যার ফলে মানবাধিকার ও স্বাধীন মতামত রোধ হচ্ছে।’

চিঠিতে অ্যাগনেস ক্যালামার্ড আরও বলেন, ‘মানবাধিকার ও আইনশৃঙ্খলা পূর্ণরূপে রক্ষা করা বাংলাদেশের আন্তর্জাতিক দায়িত্ব এবং সামনের দিনগুলোতে সরকারকে তা প্রমাণ করার গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে।’

সংস্থাটি বলেছে, অন্তর্বর্তী সরকারকে সব বাংলাদেশিকে স্বাধীনভাবে ও নিরাপদে তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে এবং নির্বাচনের সময় জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও জানিয়েছে চিঠিতে। সংস্থাটি বলেছে, অযথা আইন প্রয়োগ, গণমাধ্যম কর্মীদের ওপর চাপ ও সমালোচনামূলক ভিন্নমতকারীদের প্রতি আচরণ, যা নাগরিক সমাজ ও সমালোচকদের প্রতি ‘সিভিক স্পেস সংকুচিত’ করার প্রবণতা নির্দেশ করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর