ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, আক্রান্ত ৪৮ হাজার ছাড়াল
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ৯৭৯ জন পুরুষ ও ৫১২ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২৭ জন, খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন এবং বরিশাল বিভাগে ১৭৮ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫১ জন, রাজশাহীতে ১২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮১ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৫৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে খুলনা বিভাগে দুজন এবং বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন করে মারা গেছেন।

আরও পড়ুন

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৮ হাজার ৪৩০ জন। তাদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

এ সময়ে ডেঙ্গুতে মোট ১৩৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৪৭ দশমিক ১ শতাংশ এবং নারী ৫২ দশমিক ৯ শতাংশ।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

মাসভিত্তিক হিসাবে, বছরের প্রথমার্ধে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম থাকলেও জুন থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ৪৩ জনের মৃত্যু হয়।

সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে ১২ হাজার ৫৮৪ জন আক্রান্ত এবং ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad