সম্পত্তি হস্তান্তর আইন কুরআন ও শরিয়াবিরোধী দাবি

সম্পত্তি হস্তান্তর আইন কুরআন ও শরিয়াবিরোধী দাবি
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল নিয়ে গোলটেবিল আলোচনা। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬ কুরআন ও শরিয়ার বিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে বিলটি সংশোধনের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন আলেম ও ইসলামী চিন্তাবিদ। একই সঙ্গে আইনটি কার্যকর করার আগে শীর্ষ আলেম ও ফকিহদের সঙ্গে পরামর্শের আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘শরিয়ার দৃষ্টিতে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন বিল-২০২৬’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

ইমান আকিদা সংরক্ষণ কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্পত্তি হস্তান্তর ও উত্তরাধিকার নিয়ে কোরআনে নির্ধারিত বিধানের বাইরে গিয়ে কোনো আইন করা উচিত নয়।

বক্তারা বলেন, আইনটি নিয়ে সরকারকে আলেম ও শরিয়া বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসতে হবে। অন্যথায় বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে বলেও তারা সতর্ক করেন।

আব্দুল হামিদ বলেন, ‘এই আইন কুরআনবিরোধী। মসনদে বসে কুরআনের খেলাফ আইন করলে মুসলমান ওলামায়ে কেরাম মেনে নেবে না।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বহুত বিপদ সামনে আসছে। যে ওয়াদাগুলো করে আসছেন জনগণের ভোট নিয়ে, সেভাবে থাকেন; দেশ ভালো থাকবে, আপনি ভালো থাকবেন। ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে দেশকে চালান, দীর্ঘায়ু হবেন।’

জুনায়েদ আল হাবিব দেশের গ্যাস, বিদ্যুৎ, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটের মধ্যে সম্পত্তি হস্তান্তর নিয়ে নতুন আইন করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এতসব সমস্যার ভেতরে এই আইন কেন এখন করতে হবে!’

আইনটি প্রণয়নের আগে সংশ্লিষ্ট আলেম ও ফকিহদের মতামত নেওয়া হয়নি বলে দাবি করেন আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, ‘শরিয়তের বিরুদ্ধে এরকম একটা আইন করে সেটা মানুষের ওপর চাপিয়ে দেবেন। আবার বলবেন যে মানবিক আইন করেছি! আল্লাহর ওপরে মানবিকতার আইন করার কে আছে!’

মহিউদ্দিন রাব্বানীও সম্পত্তির বণ্টন নিয়ে কোরআনে নির্ধারিত বিধানের কথা তুলে ধরে আইনটির সমালোচনা করেন। তার ভাষায়, ‘আল্লাহ পাক বলছেন, সম্পত্তির মালিক আমি। তুমি চলে যাও, তোমার সম্পত্তি বণ্টননামা সিস্টেম আমি কুরআনে বলে দিয়েছি; সেই অনুযায়ী সম্পদ বণ্টন হয়ে যাবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর