শুরু হবে কামালকে দিয়ে: প্রেস সচিব

শুরু হবে কামালকে দিয়ে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
Advertisement
Advertisement

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দিয়ে। তারপর বাকিদের আনা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকা আওয়ামী লীগ নেতারা একসময় বাংলাদেশের বিচারব্যবস্থার মুখোমুখি হবেন বলে আমার বিশ্বাস। জুলাই হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশ অনুরোধ করেছে, ভারত ইতোমধ্যে জানিয়েছে তারা বিষয়টি পরীক্ষা করছে।’

শেখ হাসিনার অনেক শক্তিশালী সমর্থক রয়েছে সেটা জানেন উল্লেখ করে পোস্টে তিনি লিখেছেন, ‘তারপরও আমি ক্রমশ নিশ্চিত হচ্ছি, ‘ঢাকার কসাই’ নামে পরিচিত আসাদুজ্জামান খান কামাল খুব শিগগিরই বিচারের মুখোমুখী হওয়ার জন্য বাংলাদেশে প্রত্যর্পিত হবেন। হাসিনার প্রায় ১৬ বছরের শাসনকালে সংঘটিত অপরাধগুলো যত সামনে আসছে, হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় কামালের ভূমিকাও তত বেশি বিশ্ব গণমাধ্যমের নজরে আসবে।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত টাকা–পয়সাই খরচ করুন না কেন, চিরদিন জবাবদিহিতা এড়ানো সম্ভব হবে না। আমরা যদি জাতি হিসেবে, জুলাই হত্যাকাণ্ডের ভুক্তভোগী এবং হাসিনা যুগে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে দৃঢ় ও মনোযোগী থাকতে পারি, তাহলে দায়ীদের জন্য পরিণতি এড়িয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠবে।’

সবশেষে তিনি লিখছেন, ‘এটা শুরু হবে কামাল দিয়ে, তারপর…’

জুলাই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা। সেই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে শেখ হাসিনা ও তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর